1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ার রিয়াজুল উলুম মাদ্রাসার গৌরব “সেরা প্রতিভার সন্ধান ২০২৬” প্রতিযোগিতায় হুসনে সাউত বিভাগে ২য় স্থান বিএনপি প্রতিষ্ঠার আদর্শ-চেতনা ও তৃণমূলের প্রত্যাশা গণতন্ত্র, সুশাসন ও উন্নত চন্দনাইশ বিনির্মাণে করণীয় -মহিউদ্দীন কাদের লালন শাহ পরশে ফাউন্ডেশনের উদ্যোগে কবি কাজী নজরুল ইসলাম এর ৫০ তম প্রয়াণ দিবস পালিত এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন সানজিয়েকুন ও স্নায়ুর শর্টসার্কিট -অভিলাষ মাহমুদ বেঁধে পেটালে তুইও সহ্য করবি -লায়ন মোঃ আবু ছালেহ্ পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদ্রাসায় বর্ণাঢ্য আয়োজনে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন জননেতা আতাউর রহমান খান কায়সার আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা লোহাগাড়ার ক্যান্সার আক্রান্ত নারীকে লোহাগাড়া সমিতি-চট্টগ্রামের আর্থিক সহায়তা প্রদান বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত উৎফল বড়ুয়া

পটিয়াতে প্রত্যয়ের উদ্যোগে “মুক্তির মন্দির সোপান তলে” অনুষ্ঠান।

  • সময় সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৭৫ পঠিত

পটিয়াতে প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে আয়োজন করা হয় “মুক্তির মন্দির সোপান তলে” শিরোনামে বিশেষ অনুষ্ঠান। দেশের গান, কবিতা আর কথামালায় অন্য রকম এক মনোমুগ্ধকর সন্ধ্যা উপভোগ করেছে প্রত্যয়ের সঙ্গীত ও আবৃত্তি বিভাগের ৬০ জন শিক্ষার্থী। গত ২৮ সেপ্টেম্বর, শনিবার বিকাল ৫টায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবির সভাপতিত্বে ও প্রত্যয়ের শিক্ষার্থী এঞ্জেলিনা বড়ুয়ার উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাবিলা এন্ড ছৈয়দ ফাউন্ডেশন এর চেয়ারম্যান এস এম হারুনর রশীদ, সালেহ আহমেদ হাসান বানু ফাউন্ডেশন এর চেয়ারম্যান ডা. শাখাওয়াত হোসেন হিরু, প্রত্যয়ের নির্বাহী সদস্য বিশ্বজিৎ দাশ, এপেক্স ক্লাব অব পটিয়ার চ্যাটার্ড প্রেসিডেন্ট ছৈয়দ মিয়া হাসান, সংবাদকর্মী নাফিজ করিম চৌধুরী, তবলাবাদক নিতাই পদ নাথ, সংগীতশিল্পী শিবু মল্লিক, আবৃত্তি বিভাগের সমন্বয়ক নীহারিকা পাল।

এস এম হারুনর রশীদ বলেন, শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের ইতিহাস ও দেশের জাতীয় বীরদের জীবনী জানতে হবে। সেই সাথে দেশকে নিয়ে লেখা গল্প, গান ও কবিতা পড়তে হবে। ডা. সাখাওয়াত হোসেন হিরু বলেন, শিক্ষার্থীদের মানবিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। মানুষের সেবা করার ব্রত নিয়ে কাজ করতে হবে। প্রত্যয়ের নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি বলেন, শিক্ষার্থীদের দেশকে নিয়ে স্বপ্ন দেখতে হবে। দূর্নীতি ও শোষণ মুক্ত দেশ গড়ার স্বপ্ন দেখতে হবে। সে জন্য নিজেকে মানুষের মত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে প্রত্যয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থীরা একক ও দলীয়ভাবে দেশাত্মবোধক গান পরিবেশন করেন। আবৃত্তি বিভাগের শিক্ষার্থীরা একক ও দলীয়ভাবে দেশের কবিতা আবৃত্তি করেন। অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা জাতীয় সঙ্গীত পরিবেশন করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট