1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের আলোচনা ও পুষ্পার্ঘ্য অর্পণ বিজয়নগর ও ১৪ নম্বর ওয়ার্ডে জহুর আহমেদ ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ পটিয়ায় আগুনে পুড়ে দুই ওয়ার্কশপ, ক্ষতি ৭০ লাখ টাকা। একটি সুন্দর রাউজান বিনির্মানে সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাব : গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপি পটিয়া সচেতন নাগরিক ফোরামের প্রস্তুতি সভা অনুষ্ঠিত। পাকা সেতুর অভাবে পটিয়া ও বোয়ালখালীর হাজারো মানুষের দুর্ভোগ চরমে। পার্বত্য চট্টগ্রামে সমন্বিত উন্নয়নের রূপরেখা: দৃঢ় অবস্থানে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন অর্থপাচার রোধে আইন নয়, চাই কার্যকর সচেতনতা লেখক ও গবেষক জসীম উদ্দিন খন্দকার রচিত বইয়ের মোড়ক উন্মোচন অনু‌ষ্ঠিত বান্দরবানে এপেক্স ক্লাবের উদ্যোগে মাতৃভাষা দিবসে চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা।

সীতাকুণ্ডে লায়ন গিয়াসউদদীন এর রোগ মুক্তি কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিল সম্পন্ন

  • সময় শনিবার, ১২ জুন, ২০২১
  • ৫০৭ পঠিত

মোঃ আলাউদ্দীন, সীতাকুণ্ড প্রতিনিধিঃ

সামাজিক-সাংস্কৃতিক ও যুব সংগঠন দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে খতমে কুরআন ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। সংগঠনের উপদেষ্টা লায়ন গিয়াস উদ্দিনের রোগমুক্তি কামনা ও উপদেষ্টা হাজী ইউসুফ শাহ এর সহধর্মিণী মরহুমা রওশন আরা ইউসুফের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১২ জুন শনিবার বিকাল ৪টায় সীতাকুণ্ডের পন্থিছিলা দাখিল মাদ্রাসায় এ কর্মসূচীর আয়োজন করে সংগঠনটি। বাদ আসর জিকির ও দোয়া-মুনাজাত শেষে দিশারী যুব ফাউন্ডেশন নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক ও দিশারীর উপদেষ্টা হাজী ইউসুফ শাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ২ নং ওয়ার্ড কাউন্সিলর মাইমুন উদ্দিন মামুন। আলোচনা সভায় দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান লায়ন এডভোকেট সরোয়ার হোসাইন লাভলু এর সভাপতিত্বে ও মহানগরীর সভাপতি আরাফাত এলাহী ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাসুদ রানার যৌথ সঞ্চালনায়
আরো বক্তব্য রাখেন সীতাকুণ্ড সমিতির সহ সভাপতি লায়ন নাছির উদ্দীন মানিক, লায়ন্স ক্লাব অব চিটাগং সীতাকুণ্ড এর সেক্রেটারি লায়ন ইঞ্জিনিয়ার কামরুদ্দোজা, সীতাকুণ্ড সমিতির সহ সভাপতি লায়ন কাজী আলী আকবর জাসেদ। এতে আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক আজমল হোসেন হিরু, লিও নুর খান, নাজিমুজ্জামান রাশেদ, সাংবাদিক এম কে মনির, ফজলুল করিম, শাহাদাত হোসেন, ওমর ফারুক, নুর উদ্দিন, জিল্লুর রহমান শিবলী, মোশারফ হোসেন, এইচ এম হাকিম, নুরুল আমিন, ফিরোজ, হাফেজ তারেকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

আলোচনা সভায় সীতাকুণ্ড সমিতির সাবেক সভাপতি লায়ন গিয়াস উদ্দিনের রোগমুক্তি ও মরহুমা রওশন আরা ইউসুফের জন্য দোয়া করা হয়। এসময় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন লায়ন কাজী আলী আকবর জাসেদ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট