1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ পটিয়ায় পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অতিরিক্ত বৃষ্টিতে সাতকানিয়ার করুন আর্তনাদ চট্টগ্রামের সীতাকুণ্ড ও পার্শ্ববর্তী উপজেলার উপকূলীয় অঞ্চলে বন্যার্তদের পাশে আদর্শ ছাত্র ও যুব সমাজ। চট্টগ্রামের আনোয়ারায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ বন্যাদুর্গত মানুষের পাশে নিরলস মানবিক মানুষ নুরুল আমিন চৌধুরী আরমান। সাতকানিয়ায় চারদিকে বন্যার পানি,কবর দেওয়ার মত জায়গা নেই, কলাগাছের ভেলায় ভাসিয়ে দাফন! ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রাম: মোস্তানছিরুল হক চৌধুরী

আসছে এস.ডি.জীবন’র নাটক “আপন-পর”

  • সময় বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৩৭৮ পঠিত

বিনোদন প্রতিবেদক:

নাট্য নির্মাতা এস.ডি.জীবন এইবার নির্মাণ করলেন পারিবারিক গল্পভিত্তিক নাটক “আপন-পর”। সম্প্রতি মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে “আপন-পর” নাটকের চিত্রগ্রহন শেষ হয়েছে। প্রিয়া সেন’র লেখা গল্পে নাটকটিতে জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনয় শিল্পী জাহিদ আশিক-মৌমিতা বিশ্বাস, আমির শাহ ও ফাতিমা।

নাট্য নির্মাতা এস.ডি.জীবন বলেন,”আপন-পর” নাটকের গল্পটি অসাধারণ। প্রিয়া সেন সুন্দর একটি পারিবারিক গল্প লিখেছে। আমাদের সমাজে এই রকম ঘটনা প্রতিনিয়তই ঘটছে এবং আমরা কেউ না কেউ এইসব ঘটনার মধ্যদিয়েই জীবন যাপন করছি। এই নাটক দেখে দর্শকরা নিজেদের জীবনের সাথে মিল পাবেন এবং প্রতিটা মুহুর্তে মনে হবে “আসলেই তো এটি আমাদের গল্প”। আমি মুলত সমাজের ঘটমান বাস্তবতাকে নাটকে রুপ দেয়ার চেষ্টা করেছি।বর্তমান সময়ের সমাজকে সুন্দর একটি বার্তা দিবে এই নাটকটি। অভিনেতা-অভিনেত্রী সহ টিমের সকলে আন্তরিকতার সাথে কাজটি করেছেন। আমি সকলকে নাটকটি দেখার আমন্ত্রন জানাচ্ছি।আশা করছি নাটকটি সবার ভালো লাগবে।

এ প্রসঙ্গে গল্পকার প্রিয়া সেন বলেন,আমি মূলত আমার গল্পে সমাজের বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করেছি কারণ নাটক হচ্ছে সমাজের প্রতিচ্ছবি। আমাদের চারপাশে এইরকম ঘটনা প্রনিয়তই ঘটছে। বিশেষ করে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে গিয়ে আমরা পারিবারিক সর্ম্পক,বন্ধন এগুলো ভূলে যাই।আপনজন থেকে দূরে সরে যাই কিন্তু যখন বুঝি তখন হয়তো আর ক্ষমা চাওয়ার সময়টুকুও আমাদের হাতে থাকে না। আশা করছি এই নাটকটি সবার পছন্দ হবে।

রমজান মাসেই “জীবন প্রিয়া ডিজিটাল” ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে নাটক “আপন-পর”। নাটকটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন নাসরিন সুলতানা, এম.এম.রহমান, নুরুল কবির, দোলা খান, মঞ্জুর হোসেন সহ আরো অনেকে। চিত্রগ্রহনে ছিলেন শাকিল আহমেদ আফরান। নাটকটি প্রযোজনা করেছেন “জীবন প্রিয়া ডিজিটাল” ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট