1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদ্রাসায় বর্ণাঢ্য আয়োজনে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন জননেতা আতাউর রহমান খান কায়সার আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা লোহাগাড়ার ক্যান্সার আক্রান্ত নারীকে লোহাগাড়া সমিতি-চট্টগ্রামের আর্থিক সহায়তা প্রদান বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত উৎফল বড়ুয়া সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীলঙ্কা চ্যাপ্টারের কমিটি গঠন ও ম্যাগাজিন মোড়ক উন্মোচন অনুষ্ঠিত প্রত্যয়ের “অন্তর মম বিকশিত করো” ১৩ তম পর্ব অনুষ্ঠিত  রজভীয়া নূরীয়া কমিটি বাংলাদেশের পটিয়া উপজেলা ও পৌরসভার উপদেষ্টা কমিটি গঠন ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফে ৪ দিনব্যাপী যিকরে মিলাদুন্নাবী (সা.) সেমিনার সম্পন্ন আমিরাতে নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আন্তর্জাতিক বিশ্বতানের আকাশ নীলা উৎসব ২০২৬ অনুষ্ঠিত

পটিয়াতে স্বাধীনতা দিবসে প্রত্যয়ের “মুক্তির গল্প মুক্তির স্বপ্ন”

  • সময় বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ৩৩৪ পঠিত

 

শিক্ষা ও সাংস্কৃতিক চর্চার বিশেষায়িত প্রতিষ্ঠান প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজন করা হয় “মুক্তির গল্প, মুক্তির স্বপ্ন” অনুষ্ঠান। ২৬ মার্চ, বুধবার সকাল ১০টায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, একক ও দলীয় আবৃত্তি, মুক্তির গান, একাত্তরের চিঠি পাঠ, মুক্তিযুদ্ধের গল্প ও স্বপ্ন নিয়ে আলোচনা।

প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবির সভাপতিত্বে ও সদস্য নীহারিকা পাল এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি পুরষ্কার প্রাপ্ত নাট্যকার মিলন কান্তি দে, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রেজাউল কবির, পটিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল হাকিম রানা, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের সহকারী অধ্যাপক রিদোয়ানুল হক, হাসান বানু-সালেহ আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. শাখাওয়াত হোসেন হিরু, প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির নির্বাহী সদস্য এস এম হারুনুর রশীদ, বিশ্বজিৎ দাশ, এপেক্স ক্লাব অব পটিয়ার সভাপতি আলমগীর আলম, চারুরং সভাপতি চিত্রশিল্পী হামেদ হাসান, সঙ্গীত শিল্পী শিবু মল্লিক।
বক্তারা বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের গল্প শুনিয়ে দেশ গড়ার স্বপ্ন দেখাতে হবে। শিশু কিশোরদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণে আত্মনিয়োগ করতে হবে। নতুন প্রজন্ম আলোকিত হলে দেশ ও সমাজ আলোকিত হবে। তাছাড়া
শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সমাজ সেবা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অগ্রগামী হতে হবে। যার মাধ্যমে বৈষম্যহীন ও দূর্নীতিমুক্ত বাংলাদেশ নির্মাণ সম্ভব।

প্রত্যয়ের নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি বলেন, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত মুক্তিযুদ্ধের গল্প শোনাতে হবে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে সচেতন করতে হবে। তা না হলে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও শিক্ষা থেকে কোমলমতি শিশুরা বঞ্চিত হবে।

অনুষ্ঠানে একক ও দলীয় আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির আবৃত্তি বিভাগের শিক্ষার্থীরা। পরে অতিথিরা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার প্রদান করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট