1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘাসিয়ার পাড়া মডেল মহল্লা কমিটির কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন বিশ্ববন্ধু ৯৪ পরিবারের প্রতিষ্ঠাতা এস এম তোফাজ্জল হোসেনের জন্মদিন পালিত হালদা, খাদ্যনিরাপত্তা ও আমাদের নৈতিক সংকট -মোহাম্মদ আনাস প্রতি শুক্রবার অসহায় দিনমুজুরদের একবেলা খাবার খাওয়ান পটিয়ার নুরুল আলম সওদাগর। বিএনপি পরিবারকে ফাঁসাতে যুবলীগ নেতার ‘বিষপান নাটক, ১৭ বছরের জমি দখল, ব্ল্যাকমেইল ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন চিরকুট লেখার আগেই হত্যা করা হয়েছিল শিশু জায়ানকে, ক্ষোভে খুনিদের বাড়ি ঘর ভাংচুর জনতার। বান্দরবানের নীলগিরি অনাথাশ্রমে এপেক্সের যৌথ সেবা কার্যক্রম অনুষ্ঠিত। পটিয়ায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির ১৬ পূর্তি অনুষ্ঠানে গুণীজনের মিলনমেলা পটিয়ার জান্নাতুল নাঈম কবরস্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। ২০২৬-২৭ বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি, অন্যথায় আমরণ অনশনের ঘোষণা

বোয়ালখালীতে ১৭ কেজি ওজনের অজগর উদ্ধার

  • সময় বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ২৭০ পঠিত

বোয়ালখালী(চট্টগ্রাম)প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে জনবহুল এলাকায় ১২ ফুট দীর্ঘ একটি অজগর উদ্ধার করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) রাত ১২টার দিকে বোয়ালখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আলী আহমদ কমিশনার সড়কে ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন এলাকায় সাপটি দেখতে পান পথচারীরা।

স্থানীয়রা জানান, অজগরটি হঠাৎ সড়কের মাঝে পথচারীদের সামনে পড়লে আতঙ্কিত হয়ে পড়ে। এমন সময় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ‘ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্ন্যাক রেসকিউ টিম বাংলাদেশ’-এর সদস্য আমীর হোসাইন শাওন। তিনি জানান, “অজগরটি সম্ভবত খালের পানির স্রোতে ভেসে এসে খাল পাড় ঘেঁষে সড়কে উঠে আসে। তখনই জনতার নজরে পড়ে। অজগরটি উদ্ধার করা হয়েছে।

শাওন আরও বলেন, “১২ ফুট লম্বা অজগরটির ওজন প্রায় ১৭.৫ কেজি। বন বিভাগকে বিষয়টি জানানো হয়েছে।”

এদিকে, একই রাতে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মন্টু সওদাগরের বাড়ির উঠোনে একটি ৪.৫ ফুট দৈর্ঘ্যের শঙ্খিনী সাপ দেখা যায়। স্থানীয়দের খবরের ভিত্তিতে সেটিও উদ্ধার করে।

শাওন আরো বলেন, পাহাড়ের গাছপালা সহ বন-জঙ্গল উজার করার কারণে বন্যপ্রাণীসহ সাপের খাদ্য সংকট দেখা দেয়। এতে করে অজগর সহ বিভিন্ন প্রাণী খাবারের সন্ধানে লোকালয়ে নেমে আসছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট