1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিষিদ্ধ সংগঠন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় জেলহত্যা দিবস পালিত- মারকাযুল কুরআন ওয়াসসুন্নাহ একাডেমির হিফজুল কুরআন বিভাগের সবকদান অনুষ্ঠান সম্পন্ন হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের প্রতিযোগিতায় আত-তানযীল ইনস্টিটিউটের কৃতিত্ব জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত বোয়ালখালীতে ওয়ালটনের হাউজফুল অফারে ঘরভর্তি পণ্য পেলেন রীমা পটিয়ায় নব জাগরণ যুব সংঘের নতুন কমিটি গঠন জাতীয় সাংবাদিক সংস্থা, চট্টগ্রাম মহানগরীর অভিষেক উদযাপন ২৭ ডিসেম্বর ২০২৬। মীর মোহাম্মদ নাসির উদ্দিনের রোগমুক্তি কামনায় নগর স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল। ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ ক্যাম্পের নিজ কক্ষে এসআইয়ের রহস্যজনক মৃত্যু, কারণ অনুসন্ধানে তদন্ত শুরু চাটগাঁ ভাষার বিশ্বায়নে AI হোক নতুন সম্ভাবনার সেতুবন্ধ – প্রফেসর অঞ্জলি বড়ুয়া

মানবতার সেবক ডা. মোঃ ইউছুপ আলী

  • সময় রবিবার, ৪ মে, ২০২৫
  • ১০৮০ পঠিত

মোঃ বজলুর রহমান, কক্সবাজার, ( ঈদগাঁও)

কক্সবাজার জেলা, ঈদগাঁও উপজেলা সর্ববৃহৎ বানিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারের প্রাণ কেন্দ্রে অবস্থিত “ঈদগাঁও মডেল হাসপাতালে” র মানবিক ডাক্তার, ডাক্তার ইউছুপ আলী।
যার মানবিক ব্যবহারের মধ্যে সত্যিকারের ভালোবাসা ও সততায় মুগ্ধ হতে হয়। তিনি উদার মানবদরদি সামাজিক মানুষ ডা. ইউছুপ আলী । তিনি যেমন উদার মনের অধিকারী , তেমনি তার হাসপাতলটি যে কোন অসহায় মানুষের জন্য উন্মুক্ত ।
তিনি যেন পূর্ণিমার পূর্ণ জোছনার আলোর মতো চিকিৎসা সেবায় আলো ছড়িয়ে দিচ্ছেন পুরো ঈদগাঁও উপজেলা সহ পার্শ্ববর্তী এলাকায় ।
একজন চিকিৎসক মানুষকে সেবা করার যত বেশি সুযোগ পান, অন্য পেশাজীবীরা তা পাননা। তিনি একজন মানবিক ডাক্তার হিসেবে সবার কাছে সুপরিচিত।

একজন চিকিৎসকের অন্যতম দায়িত্ব হচ্ছে রোগীকে সম্মান করা। কোনোরূপ তুচ্ছতাচ্ছিল্য না করা। বন্ধুসুলভ আচরণ করা।, অঙ্গীকারবদ্ধ, দেশপ্রেমিক, দায়িত্বশীল ও দয়ালু হতে হয়। সব কিছু যেন তার মধ্যে বিদ্যমান।
এমনই একজন সদালাপী, মানবিক চিকিৎসক ডা. ইউছুপ আলী। তাঁর আন্তরিকতা আর আলাপনেই রোগী অনেকটা নির্ভরতা খুঁজে পান। সুস্থ হয়ে ওঠার মনোবল ফিরে পান। তিনি রোগীকে আপন করে নিতে পারেন। শুধু রোগী নয়, মানুষকে আপন করে নেওয়ার অন্যতম গুন রয়েছে তাঁর, যা সবাইকে মুগ্ধ করে।

বড় বিথী,কোরকপাতা,আলিকদমের রেং ছিং ম্রো মাথার ইন্জুরী এবং একশিরা রোগ নিয়ে দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন, তার কোন টাকা পয়সা না থাকাই অসুস্থতা নিয়ে বাড়িতে কাতরাচ্ছিলেন , মানবিক ডাক্তার, ডাক্তার ইউসুফ আলী খবর পেয়ে তাঁর হাসপাতালে নিয়ে আসেন,দীর্ঘ ২৩ দিন ঈদগাহ মডেল হাসপাতালে ডাক্তার ইউসুফ আলীর তত্ত্বাবধানে চিকিৎসা শেষ করেন , সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে বাড়িতে চলে যায় ।
তাঁর দীর্ঘদিনের চিকিৎসায় অপারেশন, ওষুধ এবং হাসপাতালে যাবতীয় খরচ সহ ৫৩ হাজার ১ শত ২০ টাকা মওকুফ করে দেন ডাক্তার ইউসুফ আলী। ৩ তারিখ ৫ মাস ২০২৫ ইংরেজি তারিখে সম্পূর্ণ সুস্থ হয়ে রোগী বাড়ি ফিরে যান। রোগী এবং রোগীর স্বজনেরা হাসপাতাল এবং ডাক্তার ইউসুফ আলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট