1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

মা মাছ রক্ষায় কর্ণফুলীতে কঠোর অভিযান, অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

  • সময় শনিবার, ১৭ মে, ২০২৫
  • ২৪৪ পঠিত

বোয়ালখালী প্রতিনিধি

কর্ণফুলী নদীতে অবৈধভাবে মাছ ধরার বিরুদ্ধে অভিযান চালিয়েছে বোয়ালখালী উপজেলা মৎস্য বিভাগ। শনিবার দুপুর পর্যন্ত পরিচালিত এ অভিযানে প্রায় ৩৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাঈম হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে কর্ণফুলী নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালানো হয়। অভিযানে অংশ নেয় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ও থানা পুলিশের একটি দল।

অভিযানকালে জব্দ করা কারেন্ট জালের বাজারমূল্য প্রায় ৪২ হাজার টাকা। পরে এসব অবৈধ জাল কর্ণফুলীর কালুরঘাটের পূর্বপাড়ে স্থানীয়দের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাঈম হাসান বলেন, “হালদা নদীতে মার্চ থেকে জুলাই মাসের মধ্যে মা মাছ ডিম দিয়ে থাকে। বিশেষ করে অমাবস্যা ও পূর্ণিমার সময় ঝড়-বৃষ্টির মধ্যেই ডিম ছাড়ার উপযুক্ত পরিবেশ তৈরি হয়। বর্তমানে মা মাছগুলো ডিম ছাড়ার জন্য প্রস্তুত থাকলেও পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় এখনো ডিম ছাড়েনি। এই প্রাকৃতিক প্রজনন প্রক্রিয়া সুরক্ষায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে।”

তিনি আরও বলেন, “কারেন্ট জাল মাছের জন্য অত্যন্ত ক্ষতিকর। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী এ ধরনের জাল ব্যবহার সম্পূর্ণ অবৈধ। এসব জাল জব্দ করে স্থানীয়ভাবে ধ্বংস করার নিয়ম রয়েছে।”

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট