1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২৩ মে ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজপথের লড়াই বনাম ড্রয়িংরুমের আধিপত্য: ত্যাগী কর্মীদের অস্তিত্বের সংকট ও সমসাময়িক বাস্তবতা — প্রফেসর ড. আসিফ মিজান অবিলম্বে খুনি ধর্ষকদের ফাঁসির রায় কার্যকর করার আহবান-বা, ই, ছাত্রসেনা চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে এলামনাই অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত গীতাধ্বনির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুগ্ম-সচিব সুমন বড়ুয়া “গীতাশিক্ষা মানুষের মধ্যে মানবিক চেতনার উন্মেষ ঘটায়” “শিশুর রক্তে আর কতবার জেগে উঠবে রাষ্ট্রের বিবেক?” ‘আছিয়া থেকে রামিসা: বিচারহীনতার রাজনীতি আর কতদিন?’ -প্রফেসর ড. আসিফ মিজান। সাতকানিয়ায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত ফরিদা ইয়াছমিন আমিরাতে প্রবাসী সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন ক্ষমতার রাজনীতি নয়, মানুষের রাজনীতি করুন: মোস্তানছিরুল হক চৌধুরী স্বপ্নের রাজা লায়ন- ” স্বপ্নের তরী কাটাছরা ” -মোঃ ফেরদাউস আলম। কবিতাঃ বিচারহীনতা -মো: ওসমান হোসেন সাকিব

মাদক সেবন-অশ্লীল ভিডিও ভাইরাল, বৈছাআ নেত্রী লিজাকে বহিষ্কার

  • সময় শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৪৩৯ পঠিত

এম,আনিসুর রহমান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ), চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র ফাতেমা খানম লিজাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার মাদক সেবন ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের ছবি-ভিডিও ভাইরাল হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। শনিবার (১৭ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বৈছাআ নগর কমিটির আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন ও সদস্য সচিব নিজাম উদ্দিন স্বাক্ষরিত এক বহিষ্কারাদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম মহানগর’ কমিটির মুখপাত্র ফাতেমা খানম লিজার মাদক সেবন এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনের ছবি/ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। জুলাই গণ-অভ্যুত্থানের প্রায় ১৪০০ শহীদ ও অর্ধলক্ষ আহতদের ওপর দাঁড়ানো এই প্ল্যাটফর্মের কোনো সদস্যের এমন অনিয়ন্ত্রিত ও অসামাজিক কার্যকলাপ জনমনে প্রশ্ন তৈরি করেছে। তাই ফাতেমা খানম লিজাকে চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।
উল্লেখ্য, সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্রের দায়িত্ব পালনকালীন ফাতেমা খানম লিজার কিছু ছবি ও ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা তৈরি হয় বিভিন্ন মহলে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট