1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেকারত্ব সমাজের বিষফোঁড়া -মুহাম্মদ মুহিউদ্দীন ইবনে মোস্তাফিজ সুরধ্বনি মিউজিক একাডেমি’র শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান সম্পন্ন। কবিতাঃ অপেক্ষার নীল কাব্য  -মোঃ ফেরদাউস আলম  হালিশহরে মনির আহাম্মদ ফাউন্ডেশনের উদ্যোগে হাফেজ শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ জাতীয় ছাত্রশক্তির সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন। ত্রিতরঙ্গ আবৃত্তি দলের “চিরদিনের সখা” অনুষ্ঠান সম্পন্ন মা দিবসে শিশুদের প্রাণবন্ত আয়োজনে মুখর ফ্লোরেট প্লে স্কুল এন্ড ডে কেয়ার আকবরশাহে হত্যাচেষ্টা মামলা, আতঙ্কে এলাকাবাসী গ্রেফতার একজন চট্টগ্রামে ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর বৈশাখী কনসার্ট: সুরের মূর্ছনায় মাতল বন্দরনগরী পটিয়া, চট্টগ্রাম জুড়ে প্রতিদিন চলছে জমজমাট মেজবানী ও ওরশ বিরানী।

মানব সভ্যতার বিকাশ ও বর্দ্ধনায় বৃক্ষের ভূমিকা অপরিসীম।

  • সময় রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ২৭৮ পঠিত

কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে  “জলবায়ু পরিবর্তন বিশ্ব স্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় হুমকি” শীর্ষক আলোচনা সভা এবং বৃক্ষ রোপণ কর্মসূচীর আয়োজন করা হয়। ছাত্রী দিঘী চৌধুরীর সঞ্চালনায় এবং প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন – বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর। আলোচনায় অংশ গ্রহণ করেন ছাত্রী অনন্যা চৌধুরী, তাহজিম রহমান, নাফিজা সুলতানা রাইসা,
শিক্ষক উবাইদুল হক, অমরনাথ চক্রবর্তী, দেবী দত্ত, তনুশ্রী বিশ্বাস, শুভাশিস নাথ, লিপি রানী শীল, মৌলানা মিজানুর রহমান, দিল আফরোজ হীরা, এনামুল হক, প্রকাশ কুমার ঘোষ প্রমুখ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন – পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের ভূমিকা অপরিহার্য। গাছপালা কার্বন ডাই অক্সাইড শোষণ করে অক্সিজেন সরবরাহ করে, যা বায়ু দূষণ কমাতে সাহায্য করে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখে। এছাড়াও, বৃক্ষরোপণ মাটির ক্ষয় রোধ করে, জীববৈচিত্র্য রক্ষা করে এবং জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষরোপণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। আমাদের সকলের উচিত বেশি করে গাছ লাগানো এবং প্রকৃতির সুরক্ষায় এগিয়ে আসা। নগরায়ণ, অপরিকল্পিত উন্নয়ন আর যন্ত্র-প্রযুক্তির মোহে অযাচিতভাবে বৃক্ষ নিধন করা হচ্ছে। উজাড় হচ্ছে বন। ফলে দেখা দিচ্ছে প্রাকৃতিক বিপর্যয়, বাড়ছে উষ্ণায়ন আর মানবসভ্যতা পড়ছে হুমকির মুখে। দেশের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় বৃক্ষরোপণের মতো সামাজিক আন্দোলন ছড়িয়ে দিতে হবে সবার মাঝে। শুধু জাতীয় বৃক্ষরোপণ অভিযান বা বৃক্ষমেলার সময় নয়, নিজ নিজ উদ্যোগে প্রত্যেক সচেতন মানুষকে সময়-সুযোগ বুঝে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। প্রত্যেক ব্যক্তিকে হতে হবে বৃক্ষপ্রেমিক।
আলোচনা সভা শেষে পরিবেশ ও প্রকৃতি নিয়ে সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশনায় ছিলেন ছাত্রী  মিথিলা শীল, উম্মে হাবিবা, ত্রিধা পুরোহিত, মীম আক্তার, মাহিন আক্তার, হুমায়রা আদিবা ফাইরুজ, রাত্রি রায়, ইতি দে, মীম ঘোষ লাবনী, স্নেহা চৌধুরী, পূজা দাশ, সৃষ্টি চৌধুরী, তাসপি আক্তার, প্রেমা চৌধুরী, ইসরাত জাহান, অর্পা দে এবং অপর্ণা বিশ্বাস।

প্রেস বিজ্ঞপ্তি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট