1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেকারত্ব সমাজের বিষফোঁড়া -মুহাম্মদ মুহিউদ্দীন ইবনে মোস্তাফিজ সুরধ্বনি মিউজিক একাডেমি’র শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান সম্পন্ন। কবিতাঃ অপেক্ষার নীল কাব্য  -মোঃ ফেরদাউস আলম  হালিশহরে মনির আহাম্মদ ফাউন্ডেশনের উদ্যোগে হাফেজ শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ জাতীয় ছাত্রশক্তির সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন। ত্রিতরঙ্গ আবৃত্তি দলের “চিরদিনের সখা” অনুষ্ঠান সম্পন্ন মা দিবসে শিশুদের প্রাণবন্ত আয়োজনে মুখর ফ্লোরেট প্লে স্কুল এন্ড ডে কেয়ার আকবরশাহে হত্যাচেষ্টা মামলা, আতঙ্কে এলাকাবাসী গ্রেফতার একজন চট্টগ্রামে ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর বৈশাখী কনসার্ট: সুরের মূর্ছনায় মাতল বন্দরনগরী পটিয়া, চট্টগ্রাম জুড়ে প্রতিদিন চলছে জমজমাট মেজবানী ও ওরশ বিরানী।

চিটাগাং বিপিএড কলেজের এডহক কমিটির সভাপতি সাংবাদিক মোশাররফ

  • সময় মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ২৬৫ পঠিত

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত, চট্টগ্রামের ঐতিহ্যবাহী বেসরকারি শারীরিক শিক্ষা প্রতিষ্ঠান ‘চিটাগাং ফিজিক্যাল এডুকেশন কলেজ’ পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হয়েছেন বিশিষ্ট লেখক ও সাংবাদিক, দৈনিক পূর্বদেশ পত্রিকার বার্তা সম্পাদক আবু মোশাররফ। চট্টগ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ ড. মোহাম্মদ সানাউল্লাহ ২০০৬ সালে এই অঞ্চলের প্রথম হিসেবে বিশেষায়িত এই প্রফেশনাল উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে অনেক শিক্ষার্থী এই কলেজ থেকে সফলতার সাথে বিপিএড (ব্যাচেলর অব এডুকেশন) ডিগ্রি সম্পন্ন করে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আবদুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক পরিপত্রে কলেজের নতুন এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতি পদে সাংবাদিক আবু মোশাররফ (ভাইস চ্যান্সেলর কর্তৃক মনোনীত), বিদ্যোৎসাহী সদস্য পদে মো. শহীদুল ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য (সভাপতি কর্তৃক মনোনীত), শিক্ষক সদস্য (প্রত্যক্ষ ভোটে নির্বাচিত) এবং পদাধিকার বলে অধ্যক্ষ সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়।

গতকাল ৮ জুলাই, নগরীর চকবাজার কে বি আমান আলী রোডে অবস্থিত কলেজটির অধ্যক্ষের কার্যালয়ে সভাপতির চিঠি সাংবাদিক আবু মোশাররফের হাতে তুলে দেন কলেজের প্রতিষ্ঠাতা ড. মোহাম্মদ সানাউল্লাহ। এ সময় কলেজের কো-অর্ডিনেটর মো. জিয়াউদ্দিন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল করিমসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রো বিজ্ঞপ্তি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট