1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

বাইশারীতে চার শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করল কৃষি বিভাগ

  • সময় রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৪৫৬ পঠিত

আনোয়ার হোছাইন

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডস্থ আমতলী বাজার চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ফলজ গাছের চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ জুলাই) বিকাল আনুমানিক ৪টার সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে করলিয়ামুরা ব্লক-৫ এর উপসহকারী কৃষি অফিসার মো. শহিদুল আলম চারটি শিক্ষা প্রতিষ্ঠান ও ৬০ জন শিক্ষার্থীর মাঝে মোট ২৬৫টি তাল, বেল, জাম ও কাঠালের চারা বিতরণ করেন।

এ সময় করলিয়ামুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, লাম্বাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুইঅং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং উত্তর করলিয়ামুরা আসদ আলী কারবারি পাড়া জামে মসজিদের জন্য আলাদাভাবে মোট ২৫টি তালের চারা প্রদান করা হয়।

চারাগাছ বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, কৃষক ও তিনটি স্কুলের শিক্ষার্থীসহ প্রায় দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের সচেতন করে তুলতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।

উপসহকারী কৃষি অফিসার মো. শহিদুল আলম বলেন, “বর্তমান প্রজন্মকে পরিবেশ সচেতন করতে হলে স্কুল পর্যায়ে গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরতে হবে। শুধু চারাগাছ বিতরণ করলেই হবে না, এসব গাছের যত্ন নিতে হবে। আমাদের লক্ষ্য, প্রতিটি পরিবারে অন্তত একটি হলেও ফলজ গাছ থাকুক। এতে খাদ্য, পরিবেশ ও অর্থনীতির উন্নয়ন ঘটবে।”

এ ধরনের কার্যক্রম নিয়মিত চলবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট