1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতকানিয়ায় মারফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিষেক ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পার্কভিউ হসপিটালের পরিচ্ছন্নতা কার্যক্রম “শানে আউলিয়া ও বড়পীর আব্দুল কাদের জিলানী রাদ্বিয়াল্লাহু আনহুর জীবন ও কর্ম ” -মাহমুদা মুশতারী বেকারত্ব দিন দিন যুব সমাজকে ছুরি-ছিনতাইয়ের পথে ঠেলে দিচ্ছে কৃষক, ক্ষুদ্রঋণ ও গ্রামীণ উদ্যোক্তা: কৃষির উৎপাদনশীলতা বাড়াতে ব্যাংকিং খাতের ভূমিকা ‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’: সাঁওতাল জীবন ও প্রতিবাদের গল্প নিয়ে নাটক পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের ফাঁদ: ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রারসহ গ্রেফতার ৩ বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড র‍্যাগিং নয়, সিনিয়র-জুনিয়র সম্পর্ক হোক সম্মান, সহমর্মিতা ও সৌহার্দ্যের – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

কৃষক-দিনমজুরকে ব্যবসায়ী সাজিয়ে ৪৭ কোটি টাকা লোপাট সাবেক ভূমিমন্ত্রী ও তার সহযোগীদের বিরুদ্ধে দুদকের ৭ মামলা

  • সময় মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৬৯১ পঠিত

 

মোঃ কায়সার , চট্টগ্রাম প্রতিনিধি।

কৃষক, দিনমজুর, দর্জি ও সেলসম্যানদের ব্যবসায়ী দেখিয়ে ব্যাংক ঋণের প্রায় ৪৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই আনিসুজ্জামান চৌধুরী রনিসহ ৯৪ জনের বিরুদ্ধে সাতটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (১২ জানুয়ারি) দুদকের চট্টগ্রাম-১ সমন্বিত জেলা কার্যালয়ে এসব মামলা দায়ের করা হয়। দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের অভিযোগে বলা হয়েছে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল)-এর বিভিন্ন শাখায় গ্রামের কৃষক, দিনমজুর, দর্জি ও সেলসম্যানদের ব্যবসায়ী হিসেবে দেখিয়ে চলতি হিসাব খুলে ঋণের নামে মোট ৪৬ কোটি ৭৩ লাখ ৮০ হাজার টাকা আত্মসাৎ করা হয়।
তদন্তে উঠে এসেছে, ইউসিবিএলের চকবাজার শাখায় মোহাম্মদ হোছনকে ‘হোছন ট্রেডিং’, নুরুল আলমকে ‘কর্নফুলী এম্পোরিয়াম’, মোহাম্মদ জহির উদ্দিনকে ‘জহির ইন্টারন্যাশনাল’-এর স্বত্বাধিকারী দেখানো হয়। এছাড়া পোর্ট শাখায় মিজানুর রহমানকে ‘ক্যাটস আই’, পাহাড়তলী শাখায় শাহজাহানকে ‘শাহ ট্রেডিং’, বহদ্দারহাট শাখায় অমিত মল্লিককে ‘মল্লিক অ্যান্ড ব্রাদার্স’-এর মালিক দেখিয়ে ঋণ উত্তোলন করা হয়।
এ মামলার প্রধান আসামিদের মধ্যে রয়েছেন— সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই ও ইউসিবিএলের সাবেক পরিচালক এবং ইসি কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রনি, সাবেক পরিচালক ও ইসি কমিটির সদস্য বশির আহম্মেদ, ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আব্দুল হামিদ চৌধুরী, এফএভিপি মোহাম্মদ জসীম উদ্দিন, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার হোসনি মোবারক জিকোসহ ব্যাংকের একাধিক কর্মকর্তা-কর্মচারী।
এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারী মিলিয়ে মোট ৯৪ জনকে সাতটি মামলায় আসামি করা হয়েছে। তাদের অনেকেই একাধিক মামলার আসামি বলে জানিয়েছে দুদক।
দুদক জানায়, আসামিরা পরস্পর যোগসাজশে ব্যাংকের কিছু কর্মকর্তা-কর্মচারীর সহায়তায় একটি সংঘবদ্ধ সিন্ডিকেট গড়ে তুলে এই অর্থ আত্মসাৎ ও পাচার করেছেন। বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট