1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
যে জাতি ইতিহাস ভুলে যায়, তার অস্তিত্ব টিকে থাকেনা: সংস্কৃতি প্রতিমন্ত্রী সীতাকুন্ডে সড়ক দুর্ঘটনায় লেডি বাইকারের মৃত্যু সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন? মানিকগঞ্জে ক্ষোভ সাতকানিয়ায় মনেয়াবাদ কেন্দ্রীয় জামে মসজিদের বার্ষিক সভা সম্পন্ন অনাথ শিশুদের পাশে ঈদ: চট্টগ্রাম ডিসির ব্যতিক্রমী মানবিক উদ্যোগ সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: সমস্যার কারণ ও উত্তরণের পথ চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দাশ মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেও চট্টগ্রাম বন্দরে ২২ জ্বালানিবাহী জাহাজ ঈদুল ফিতরকে ঘিরে সম্প্রীতির বার্তা: ৩৯ নং ওয়ার্ডে সৌজন্য সাক্ষাৎ

রাঙ্গুনিয়ায় বইয়ের প্রকাশনা উৎসব- ” প্রবাসেও লেখালেখির প্রতি ভালোবাসা থেমে থাকে না- এই সত্যের অনন্য উদাহরণ সাংবাদিক সাইফুল “

  • সময় মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৩৪৩ পঠিত

নিজস্ব প্রতিনিধি :
” প্রবাসজীবনের সীমাহীন ব্যস্ততার মাঝেও লেখালেখির প্রতি ভালোবাসা থেমে থাকে না—এই সত্যের অনন্য উদাহরণ সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার । সংযুক্ত আরব আমিরাত প্রবাসী এই সাংবাদিকের নতুন বই “এই ধরণীর পথে প্রান্তরে”-এর প্রকাশনা উৎসবে বক্তারা একথা বলেন।
সোমবার (২১ জুলাই) বিকেলে রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত এই আয়োজনে বইপ্রেমী মানুষের মিলনমেলা বসে।
প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজান হোসাইন।
বিশেষ আলোচক ছিলেন রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এ টি এম শিফাতুল মাজদার এবং খ্রিস্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনার পরিচালক ডা. প্রবীর খিয়াং।

প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইলিয়াছ তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সহসভাপতি আব্বাস হোসাইন আফতাব।
বক্তারা বলেন “প্রবাসে থেকেও সাহিত্যচর্চা চালিয়ে যাওয়া সহজ কাজ নয়। মরুপ্রান্তরের কর্মব্যস্ত জীবনের ফাঁকে কলম চালিয়ে সাইফুল ইসলাম তালুকদার সেই দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর লেখা নিঃসন্দেহে পাঠকদের নতুন দিগন্তের সন্ধান দেবে। এই ধারাবাহিকতা বজায় রেখে তিনি আরও লিখবেন, এটাই আমাদের প্রত্যাশা।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ জাহেদুর রহমান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, কথাসাহিত্যিক সৈয়্যদ মনজুর মোরশেদ, অধ্যাপক পুলক কুমার বড়ুয়া, অধ্যাপক জাহাঙ্গীর গনি, কবি ওবাইদুল হক প্রমুখ।
অনুষ্ঠানে সাংবাদিক, কবি, লেখক, শিল্প-সাহিত্যপ্রেমীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট