1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

মানিকগঞ্জের শিক্ষা কর্মকর্তাকে বান্দরবানে শাস্তিযোগ্য পদায়ন বাতিলের দাবিতে মানববন্ধন

  • সময় রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৪৮০ পঠিত

সুমন চৌধুরী ,

বান্দরবান সদর প্রতিনিধিঃ

মানিকগঞ্জের সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খানকে বান্দরবানে পদায়ন বাতিলের দাবিতে মানববন্ধন করেছে আদিবাসী ছাত্র সমাজ। গতকাল রবিবার (২৭ জুলাই) সকালে বান্দরবান প্রেসক্লাব চত্বরে বান্দরবানস্থ আদিবাসী ছাত্র সমাজের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা মানিকগঞ্জের সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণি এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খানের বান্দরবান পার্বত্য জেলায় পদায়ন বাতিলের দাবি জানান। এসময় বক্তারা বলেন, বান্দরবান একটি সম্প্রীতির ও পর্যটন হবে জেলা এখানে কেন প্রতিবার বিভিন্ন জেলায় নানা অপরাধে জড়িত ব্যক্তিদের শাস্তিযোগ্য বদলি করা , তার মানে কি এ জেলায় সকল কর্মকর্তারা নানা ভাবে অপরাধী, নাকি এই জেলার কর্মকর্তারা অন্যজেলার অপরাধীদের আশ্রয় প্রশ্রয়দাতা। দ্রুত সময়ের মধ্যে এই শিক্ষা কর্মকর্তার বান্দরবান বদলি বাতিল এবং আগামীতে যেন আর কোন শাস্তিযোগ্য ব্যক্তিকে বান্দরবানে বদলি না দেয়া হয় সেদিকে নজর দেওয়ার দাবি জানান। মানববন্ধনে এসময় পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) এর সভাপতি উশৈহ্লা মারমা এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন শিক্ষার্থী লাবনী তঞ্চঙ্গ্যা, এডিশন চাকমা, শিমুল তঞ্চঙ্গ্যা, নেলসন ত্রিপুরা, ফিলিপ খেয়াংসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আদিবাসী শিক্ষার্থীরা। প্রসঙ্গত: গত ২৩জুলাই নিজ আইডি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একাধিক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খানের বিরুদ্ধে, আর এরপরেই মনিরুজ্জামান খানকে বান্দরবানে বদলি করে এক প্রজ্ঞাপন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হলে ক্ষোভে ফেটে ওঠে বান্দরবানের শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট