1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
দুবাই বাংলাদেশ কনস্যুলেটে চালু হলো ডিজিটাল কিউ ম্যানেজমেন্ট সিস্টেম চট্টগ্রামে অপহৃত শিশু উদ্ধার, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার ইয়াবা সহ এনসিপি নেতা গ্রেপ্তার পটিয়ায় আবু বক্কর চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণে এনামুল হক এনাম এমপি কনফিডেন্স সল্ট ট্র্যাজেডি: রাজধানীতে চিকিৎসাধীন তিন দগ্ধ শ্রমিক চট্টগ্রাম-১৪ আসনের জননন্দিত মানবিক এমপি আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ মহোদয় সমীপে খোলা চিঠি বাঁশখালীতে বন্যাদুর্গতদের মাঝে টিন খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ খেলার মাধ্যমে লিঙ্গ সমতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সমতার ছক্কা’ কার্যক্রম অনুষ্ঠিত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার সাতকানিয়ায় বন্যাদুর্গত মানুষের মাঝে এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্টের ত্রাণসামগ্রী বিতরণ

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় মহিউদ্দিন হত্যায় জড়িত সন্দেহে অস্ত্রসহ একজন গ্রেপ্তার

  • সময় সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৪২০ পঠিত

এম,আনিসুর রহমান

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় মহিউদ্দিন নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় মো. সুমন (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এছাড়াও অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি। পুলিশ জানিয়েছে, মাদক ব্যবসা সংক্রান্ত দ্বন্দ্বের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। রবিবার (২৭ জুলাই) রাত ৯টার দিকে বাকলিয়ার তক্তারপুল খালপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে অভিযানের সময় পালিয়ে যায় তার সহযোগী মো. আসিফ (২৬)।
গ্রেপ্তার সুমনের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর থানায়। তবে তিনি বর্তমানে বাকলিয়ার দৌলতখানের কলোনিতে বসবাস করছিলেন।
সুমনকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে গোয়েন্দা পুলিশ জানায়, গত ২৫ জুলাই বিকেলে আরাকান রোড সংলগ্ন ৫ নম্বর ব্রিজের পাশে মো. মহিউদ্দিন (৪৫) নামের একজনকে গুলি করে হত্যা করেন তিনি ও পলাতক আসিফ। হত্যার কারণ হিসেবে তিনি মাদক ব্যবসায় আধিপত্য ও পূর্ব শত্রুতার কথা জানান।
আসামির দেখানো মতে, বাকলিয়ার তক্তারপুল এলাকার খালের পাড়ে একটি ইটের স্তূপের নিচ থেকে একটি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পিস্তলের গায়ে ‘AUTO PISTOL’ এবং ‘MADE IN U.S.A.’ খোদাই করা ছিল। প্রতিটি গুলিতে লেখা ছিল ‘KF 7.65’।
গ্রেপ্তার ও পলাতক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর জোনের উপ-কমিশনার মো. হাবিবুর রহমান। এর আগে গত ২৫ জুলাই দুপুরে থানার ৫ নম্বর ব্রিজ সংলগ্ন হাশেম ম্যানশনের নিচতলার একটি কক্ষের ওয়াশরুম থেকে মহিউদ্দিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। যে স্থান থেকে মহিউদ্দিনের লাশ উদ্ধার করা হয়েছে ঠিক ওই স্থানেই ২০১৩ সালে ইকবাল নামে এক যুবককে হত্যার ঘটনায় অভিযুক্ত ছিলেন তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট