1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

চট্টগ্রাম হালিশহর বি ব্লক বায়তুল আজিম মসজিদের জায়গা আশ্রাফিয়া ওসমানিয়া হানাফিয়ার নামে অন্যায়ভাবে বরাদ্দ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

  • সময় শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৬৩৬ পঠিত

আ‌মিনুল হক রিপন, চট্টগ্রামঃ

চট্টগ্রাম হালিশহর বি ব্লক এলাকায় বায়তুল আজিম জামে মসজিদ কমপ্লেক্সের জায়গা আশ্রাফিয়া ওসমানিয়া হানাফিয়ার নামে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ অন্যায়ভাবে বরাদ্দ দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে বায়তুল আজিম জামে মসজিদ কমপ্লেক্স পরিচালনা পর্ষদ উদ্যেগে মানববন্ধন করেছে মুসল্লি ও এলাকাবাসী।
শুক্রবার জুমার নামাজ আদায় শেষে বায়তুল আজিম জামে মসজিদের সামনের চত্বরে মসজিদ কমিটির সভাপতি ও চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য মোশাররফ হোসেন দিপ্তীর সভাপতিত্বে এই সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর ২৬ নং ওয়ার্ড ও মহানগর বিএনপির সদস্য আলহাজ্ব আবুল হাসেম, হালিশহর থানা জামাতে ইসলাম সভাপতি ফখরেজাহান সিরাজি সবুজ, সাবেক সভাপতি ২৬ নং ওয়ার্ড বিএনপি সদস্য মোশাররফ হোসেন জামাল,
২৬ নং ওয়ার্ড জামাতে ইসলাম সভাপতি ইঞ্জিনিয়ার মন্জুরুল হক, বায়তুল আজিম জামে মসজিদ কমপ্লেক্স এর সাধারণ সম্পাদক
রফিকুল ইসলাম, অধ্যক্ষ এহতেশামুল হক সহ এলাকার গণ্যমান্য মুসল্লিরা। এই সময় বক্তারা বলেন, একটি কুচক্রী মহল বায়তুল আজিম জামে মসজিদের ২৯ শতকের বেশ কিছু জায়গা দখলের চেষ্টা দীর্ঘ দিন ধরে করে আসছে। তাতে গণপূর্ত বিগত সরকারের ফ্যাসিবাদীর ঘাপটি মেরে থাকা কিছু লোক এই জায়গা দখল করে দেয়ার সহযোগিতা করছে। যদি জামে মসজিদ নিয়ে ষড়যন্ত্র বন্ধ না হয় তবে চট্টগ্রাম গৃহায়ন কর্তৃপক্ষ অফিস ঘেরোও সহ বৃহত্তর আন্দোলন করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট