1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়া মাদ্রাসার ৮৭তম ইসলামী মহা সম্মেলন ঘিরে প্রস্তুতি, সমাগম ঘটবে দুই লাখ মানুষের চট্টগ্রামে ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় মুক্তিপণে অপহৃত ১৮ কৃষক বাড়ি ফিরেছেন এখনো নিখোঁজ ১২ জন, পাহাড়ে আতঙ্ক পটিয়ার আবদুর রহীম খন্দকার এপেক্স ক্লাব অব আগ্রাবাদের সভাপতি নির্বাচিত দরবারে কামালিয়াতে সালানা ফাতেহা অনুষ্ঠিত গণমানুষের ঐক্যবদ্ধ আন্দোলনে রাজপথের গণজোয়ারে হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে : আবু সুফিয়ান এমপি পরীক্ষকের ভুলে বিপন্ন শিক্ষার্থীর ভবিষ্যৎ: জবাবদিহি নিশ্চিত হবে কবে? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ায় হযরত খাজা মইনুদ্দিন চিশতীর ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাহফিল অনুষ্ঠিত বিএনপির কেউ টাকা নিলে বহিষ্কারের ঘোষণা পটিয়ায় খরনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন পটিয়ায় জিমনেশিয়ামের সীমানাপ্রাচীর নির্মানকাজের উদ্বোধনে এমপি এনামুল হক 

এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত

  • সময় মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৩৫১ পঠিত

১৯ আগস্ট -২০২৫, রোজ শুক্রবার চট্টগ্রাম বন্দর নগরীর ৩৮ নং ওয়ার্ড, দি সানরাইজ কেজি এন্ড হাই স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে পরিবেশ সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, বর্জ্য ব্যবস্থাপনা, পানি ও বায়ুদূষণ প্রতিরোধসহ জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে দি সানরাইজ আইডিয়াল কেজি এন্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান রোটারিয়ান এস এম আজিজ, অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা মহাসচিব মোহাম্মদ আলী, প্রধান আলোচক ছিলেন, চিকিৎসক আনোয়ারুল ইসলাম চৌধুরী।

এই সময় বক্তারা বলেন, আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে হলে এখন থেকেই পরিবেশ রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীরাই সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে।

এই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়জুল আলম প্রিন্স, সাংবাদিক মোঃ আমিনুল হক শাহীন,জেনারেল ওয়েলফেয়ার ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মঞ্জুর আহমেদ, হাজী মোঃ মাইনউদ্দিন,দি সানরাইজ আইডিয়াল কেজি এন্ড হাইস্কুলের পরিচালক মোঃ সাব্বির ইসলাম, প্রধান শিক্ষিকা, সোনিয়া আক্তার, সানজিদা আক্তার, জান্নাতুল মাওয়া, কোহিনুর আক্তার, সালমা আক্তার মীম প্রমূখ।

সভায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পরিবেশবান্ধব জীবনযাপন, প্লাস্টিক ব্যবহারে সচেতনতা এবং প্রকৃতি রক্ষায় অঙ্গীকার ব্যক্ত করেন।

পরিশেষে সকল শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট