1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেকারত্ব সমাজের বিষফোঁড়া -মুহাম্মদ মুহিউদ্দীন ইবনে মোস্তাফিজ সুরধ্বনি মিউজিক একাডেমি’র শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান সম্পন্ন। কবিতাঃ অপেক্ষার নীল কাব্য  -মোঃ ফেরদাউস আলম  হালিশহরে মনির আহাম্মদ ফাউন্ডেশনের উদ্যোগে হাফেজ শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ জাতীয় ছাত্রশক্তির সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন। ত্রিতরঙ্গ আবৃত্তি দলের “চিরদিনের সখা” অনুষ্ঠান সম্পন্ন মা দিবসে শিশুদের প্রাণবন্ত আয়োজনে মুখর ফ্লোরেট প্লে স্কুল এন্ড ডে কেয়ার আকবরশাহে হত্যাচেষ্টা মামলা, আতঙ্কে এলাকাবাসী গ্রেফতার একজন চট্টগ্রামে ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর বৈশাখী কনসার্ট: সুরের মূর্ছনায় মাতল বন্দরনগরী পটিয়া, চট্টগ্রাম জুড়ে প্রতিদিন চলছে জমজমাট মেজবানী ও ওরশ বিরানী।

জাতীয় কবি নজরুল মঞ্চের সভায় বক্তারাঃ নজরুল চর্চায় নাগরিক স্বাধীন চেতনার উন্মেষ

  • সময় শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৩০৮ পঠিত

 

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুধু পরাধীনতার কবি নন, তিনি স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা। তাঁর সাহিত্য-সংগীত সমগ্র পরাধীনতার শৃঙ্খল ভাঙতে অনুপ্রেরণা জুগিয়েছে। বিদ্রোহী কবিতা, আনন্দময়ীর আগমন কিংবা অগ্নিবীনা— ব্রিটিশবিরোধী আন্দোলনে এগুলো ছিল শোষণবিরোধী বাণীর মশাল।

শুক্রবার ২৯ আগস্ট চট্টগ্রাম নগরের কাজির দেউরির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৩১তম ব্যাচ ক্লাবে জাতীয় কবি কাজী নজরুল মঞ্চের আয়োজনে কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনায় বক্তারা এসব কথা বলেন। সংগঠনের সভাপতি নজরুল সংগীত শিল্পী-গবেষক ফরিদা করিমের সভাপতিত্বে এবং সহ-সভাপতি সাজ্জাদ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নজরুল বিষয়ক সরকারি কমিটির সদস্য নজরুল গবেষক প্রফেসর আলমগীর মোহাম্মদ, নজরুল গবেষক ড. মোহাম্মদ কামাল উদ্দিন, জাতীয় কবি নজরুল মঞ্চেের সাধারণ সম্পাদক, সাংবাদিক সরোয়ার আমিন বাবু, সাংবাদিক ওসমান জাহাঙ্গীর, এম আর মিল্টন, গীতিকার আবুল কালাম আজাদ, নজরুল সংগীত শিল্পী লোকমান চৌধুরী রাশু, লায়ন ফারুক আহমেদ, মোসলেম উদ্দীন, লায়ন ফারুক আহমদ, আবদুল আলীম, শঙ্খতীর নির্বাহী সম্পাদক মহিউদ্দীন কাদের, লায়ন উজ্জ্বল বড়ুয়া, সমাজসেবক এম এ সবুর, মোক্তার উদ্দিন, আ.ফ.ম. বোরহান প্রমুখ।

বক্তারা বলেন, এক শতাব্দী আগে নজরুলের কবিতা-গান মানুষকে জাগ্রত করেছিল, আজও তাঁর চেতনা নাগরিক স্বাধীনতার পথ দেখায়।

তাঁর জীবনের উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে আলোচনায় উঠে আসে সৈনিক জীবন। ১৯১৭ সালে শিয়ারশোল স্কুল থেকে দশম শ্রেণির প্রি-টেস্ট দিয়ে তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। প্রথমে কলকাতার ফোর্ট উইলিয়ামে, পরে সীমান্ত প্রদেশের নওশেরা ও করাচি সেনানিবাসে প্রায় আড়াই বছর কাটান। সেখানেই কবি কর্পোরাল থেকে কোয়ার্টার মাস্টার হাবিলদার পদে উন্নীত হন।

করাচি সেনানিবাসে অবস্থানকালে নজরুল ফার্সি ভাষা শেখেন, সঙ্গীত ও সাহিত্যচর্চায় মনোনিবেশ করেন। এ সময় তিনি বাউণ্ডুলের আত্মকাহিনী (প্রথম গদ্য রচনা), মুক্তি (প্রথম প্রকাশিত কবিতা) ছাড়াও গল্প ‘হেনা’, ‘ব্যথার দান’, ‘মেহের নেগার’, ‘ঘুমের ঘোরে’ ও কবিতা ‘সমাধি’ রচনা করেন। পাশাপাশি তিনি কলকাতার বিভিন্ন সাহিত্যপত্রিকা— প্রবাসী, ভারতবর্ষ, ভারতী, মানসী, সবুজপত্র, সওগাত— এর নিয়মিত পাঠক ছিলেন।

যুদ্ধোত্তর ১৯২০ সালে সেনাবাহিনী থেকে বিদায় নিয়ে তিনি সাহিত্য ও সংগীতচর্চায় সম্পূর্ণভাবে মনোনিবেশ করেন এবং দ্রুতই হয়ে ওঠেন বিদ্রোহের কবি।

বক্তারা বলেন, আজকের বাংলাদেশে নজরুল চর্চা যত গভীর হবে, ততই নাগরিক স্বাধীনতার চেতনা শক্ত ভিত্তি পাবে।

প্রেস বিজ্ঞপ্তি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট