1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বাজার পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখার জন্য ট্রলি প্রদান আনোয়ারার বরুমছড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা মাদক,সন্ত্রাস ও চাদাবাজমুক্ত সমাজ ঘটতে যুবসমাজকে যুব শক্তিতে রুপান্তর করতে হবে – আসলাম চৌধুরী নগরীর ৩৭ ও ৩৮ নম্বর ওয়ার্ডে জামায়াত প্রার্থী শফিউল আলমের গণসংযোগ,চট্টগ্রাম-১১ আসনে পরিবর্তনের বার্তা চট্টগ্রাম–৮: বিএনপি প্রার্থীর প্রচারে মাঠে নেমেছে মুক্তিযুদ্ধের প্রজন্ম “খেলাধুলা শিক্ষার্থীদের নেতৃত্ব, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস গড়ে তোলে” — মেয়র ডা. শাহাদাত হোসেন শরীয়তপুরে অস্ত্র-মাদকসহ সাবেক ছাত্রদল নেত্রী আটক পাহাড়ে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে কার্যকর উদ্যোগ জরুরি – সৈয়দ মিয়া হাসান শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রাথমিক বিদ্যালয় : আবদুল মামুন ফারুকী কর্নফুলীতে ‘ভাসমান গুদামে’ দুদকের অভিযান

অনির্দিষ্টকালের জন্য বাকৃবি বন্ধ ঘোষণা, দুই প্লাটুন বিজিবি মোতায়েন।

  • সময় সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪০ পঠিত

মোঃ শেখ ফরিদ।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার ঘটনার জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ সোমবার সকাল ৯টার মধ্যে শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে দুই প্লাটুন বিজিবি।

রোববার (৩১ আগস্ট) রাতে উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া এ ঘোষণা দিয়েছেন বলে জানা গেছে।

এর আগে, কম্বাইন্ড ডিগ্রীর দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভিসিসহ একাডেমিক কাউন্সিলের প্রায় ২২৭ শিক্ষককে ক্যাম্পাসে জয়নুল আবেদিন মিলনায়তনের ভিতরে রেখে গেটে তালা দিয়ে দেয় শিক্ষার্থীরা। দুপুর ১টা থেকে রাত আটটা পর্যন্ত শিক্ষকরা আটকে থাকেন।

পরে ময়মনসিংহ জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থলে যান। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে সমঝতার আলোচনা শুরু করেন। তবে হঠাৎ লাঠিসোঁটা নিয়ে সেখানে প্রবেশ করে বহিরাগতরা এবং হামলা চালায় শিক্ষার্থীদের ওপর। এতে নারী শিক্ষার্থীসহ কয়েকজন আহত হন। এরপর শিক্ষকদের বের করে আনা হয়, শিক্ষার্থীদের লাঞ্চিত করা হয়। পরে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে আসে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট