1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনামঃ
পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদ্রাসায় বর্ণাঢ্য আয়োজনে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন জননেতা আতাউর রহমান খান কায়সার আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা লোহাগাড়ার ক্যান্সার আক্রান্ত নারীকে লোহাগাড়া সমিতি-চট্টগ্রামের আর্থিক সহায়তা প্রদান বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত উৎফল বড়ুয়া সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীলঙ্কা চ্যাপ্টারের কমিটি গঠন ও ম্যাগাজিন মোড়ক উন্মোচন অনুষ্ঠিত প্রত্যয়ের “অন্তর মম বিকশিত করো” ১৩ তম পর্ব অনুষ্ঠিত  রজভীয়া নূরীয়া কমিটি বাংলাদেশের পটিয়া উপজেলা ও পৌরসভার উপদেষ্টা কমিটি গঠন ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফে ৪ দিনব্যাপী যিকরে মিলাদুন্নাবী (সা.) সেমিনার সম্পন্ন আমিরাতে নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আন্তর্জাতিক বিশ্বতানের আকাশ নীলা উৎসব ২০২৬ অনুষ্ঠিত

চট্টগ্রামে শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  • সময় বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০২ পঠিত

চট্টগ্রাম প্রেসক্লাবে গতকাল ২৩ সেপ্টেম্বর গো-এডুকেট কনসালটেন্সি এবং ইউনিক সল্যুশন বিডি-এর যৌথ উদ্যোগে একটি শিক্ষামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে অস্ট্রেলিয়া, ইউরোপসহ বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ, কনসালটেন্সি সার্ভিস, ভিসা প্রসেসিং ও নানাবিধ সুবিধা সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (BHRF)-এর মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “চট্টগ্রামে দীর্ঘদিন পর একটি শিক্ষাবান্ধব ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যা নিঃসন্দেহে শিক্ষার্থীদের জন্য ইতিবাচক দিক।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আয়কর আইনজীবী জাহাঙ্গীর আলম পাটওয়ারী, অভিযাত্রী পত্রিকার সম্পাদক এম.এইচ সোহেল। অনুষ্ঠান উপস্থাপনা করেন এড মীর মুহাম্মদ ফেরদৌস আলম সেলিম।

এছাড়া চট্টগ্রামের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন। প্রাইভেট শিক্ষার্থীদের সংগঠন PUNAB-এর প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের কো-অর্ডিনেশন করেন সৈয়দ নাদিমুল আহসান, সিওও, গো-এডুকেট।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট