1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

চট্টগ্রামের অন্ধকার গলির দানব রাব্বি গ্রেফতার—ডাকাতি ষড়যন্ত্র মামলায় বড় ধাক্কা অপরাধচক্রের

  • সময় বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩৪ পঠিত

শহীদুল ইসলাম

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম:

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন আলিশাহ নগর বন্দরটিলা কাঁচাবাজারের অন্ধকার গলি থেকে কুখ্যাত ছিনতাইকারী ও অপহরণচক্রের সক্রিয় সদস্য ইমন রাব্বি (২৫), পিতা: জিয়াউল হক রাব্বি কে গ্রেফতার করেছে পুলিশ। বহুদিন ধরে এলাকাজুড়ে ত্রাস ছড়িয়ে ছিনতাই, অপহরণ আর সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে জনজীবনকে দুর্বিষহ করে তুলেছিল এই রাব্বি।

ধারা ৩৯৯: ডাকাতির পরিকল্পনা বা প্রস্তুতি নিলেই এটি শাস্তিযোগ্য অপরাধ। ধারা ৪০২: পাঁচ বা ততোধিক ব্যক্তি একত্রিত হয়ে ডাকাতির ষড়যন্ত্র করলে এ ধারা প্রযোজ্য।

অর্থাৎ, রাব্বি একক অপরাধী নন সে ছিল সংঘবদ্ধ ডাকাতচক্রের সদস্য। এই ধারার অধীনে গ্রেফতার মানেই চক্রটির অপরাধ কার্যক্রম দীর্ঘদিন ধরে প্রমাণিত।

অভিযানটি পরিচালিত হয় সিএমপি’র বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আমিরুল ইসলাম এর সার্বিক নির্দেশনায়। তত্ত্বাবধানে ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ জাহাংগীর ও সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন) মাহমুদুল হাসান। নেতৃত্বে ছিলেন ইপিজেড থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জামির হোসেন জিয়া। সরাসরি মাঠে ছিলেন এসআই মোঃ আরিফ হোসেনসহ এএসআই আব্দুল কাদের সংগীয় ফোর্সসহ। মঙ্গলবার গভীর রাতের অভিযানে রাব্বিকে গ্রেফতার করার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে—সে একটি সংঘবদ্ধ অপহরণচক্রের সক্রিয় সদস্য। তার দেয়া তথ্যের ভিত্তিতে বুধবার দুপুরে পুলিশের জালে ধরা পড়ে আরেক সহযোগী মোঃ জিসান।

ইপিজেড থানার এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন “গ্রেফতারকৃত আসামীকে মামলা নং-০৫, তারিখ ২৩/০৯/২০২৫, ধারা ৩৯৯/৪০২ অনুযায়ী আসামি ইমন রাব্বিকে আদালতে সোর্পদ করা হয়েছে। রিমান্ডে নিলে পুরো চক্রের আসল রহস্য উন্মোচিত হবে এবং জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।”

দীর্ঘদিন রাব্বির দৌরাত্ম্যে অতিষ্ঠ সাধারণ মানুষ অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। স্থানীয়দের ভাষায়—“এই গ্রেফতার পুরো চক্র ধ্বংস করার পথ খুলে দিয়েছে। আমরা চাই, আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত এভাবে অভিযান চালিয়ে যাক।”

আইনশৃঙ্খলা বাহিনী প্রমাণ করেছে -কুখ্যাত অপরাধী যতই শক্তিশালী হোক না কেন, আইনের কাছে শেষ পর্যন্ত পরাজিত হবেই। রাব্বির গ্রেফতার দেখিয়ে দিল—অপরাধের জায়গা চট্টগ্রামে আর নেই।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট