1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শীঘ্রই আসছে বৃষ্টি দে’র কন্ঠে “দুর্গা এলো” বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ। সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার শুভেচ্ছা-ভালোবাসায় চট্টগ্রাম জার্নালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পটিয়ায় স্কুলের আইসিটি ল্যাবের গ্রিল কেটে ১৫ ল্যাপটপ চুরি বোয়ালখালীতে সাবেক মেয়র হাজী আবুল কালাম আবুর রোগমুক্তি কামনায় দোয়া বিশ্ব শিক্ষক দিবস পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ভালোবাসায় সিক্ত শিক্ষকরা বোয়ালখালীতে স্যার আশুতোষ কলেজে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শারজাহতে জমকালো আয়োজনে কলম একাডেমি লন্ডনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান

তীব্র শীতে অসহায় মানুষের পাশে বি ফর বাংলাদেশ সফলভাবে সম্পন্ন হলো মানবিক ইভেন্ট ‘শীতের হাসি ২.০

  • সময় রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৭১৫ পঠিত

 

তীব্র শীতের হাড়কাঁপানো ঠান্ডায় যখন জনজীবন বিপর্যস্ত, ঠিক তখনই ছিন্নমূল ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে মানবিক উদ্যোগ নিয়ে পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বি ফর বাংলাদেশ। সংগঠনটির উদ্যোগে আয়োজিত শীতকালীন মানবিক ক্যাম্পেইন ‘শীতের হাসি ২.০’ সফলভাবে সম্পন্ন হয়েছে।

গত ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হয়ে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণের মাধ্যমে এই ক্যাম্পেইনের কার্যক্রম শেষ হয়। শীতের তীব্রতায় বিপর্যস্ত ফুটপাতে বসবাসকারী মানুষ ও নিম্নআয়ের পরিবারের মাঝে উষ্ণতা পৌঁছে দেওয়াই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।

এই মানবিক কার্যক্রমে উপস্থিত ছিলেন প্রকল্প লিডার রাফসানুল আরমান, পাশাপাশি শুরু থেকে নিরলসভাবে কাজ করেন সাইহাম মাহমুদ, সিফা, সফিক, কামরুন নাহার, আরফাসহ আরও অনেক স্বেচ্ছাসেবক।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এবারের ‘শীতের হাসি ২.০’ ইভেন্টে সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। মানুষের দান করা পুরনো ও নতুন শীতবস্ত্র এবং আর্থিক অনুদানের মাধ্যমে দেশের দুর্গম এলাকা ও নগরীর ফুটপাতে বসবাসকারী কয়েকশ পরিবারের মাঝে উষ্ণতা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।

বি ফর বাংলাদেশ-এর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়,

“আমাদের লক্ষ্য ছিল শুধু কাপড় বিতরণ নয়, বরং বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানো। আপনাদের প্রত্যেকের ছোট ছোট সহযোগিতায় আমরা শত শত মুখে হাসি ফোটাতে পেরেছি। এই মানবিক যাত্রা এখানেই শেষ নয়—আগামীতেও আমরা মানুষের পাশে থাকতে চাই।”

মানবতার সেবায় বি ফর বাংলাদেশ-এর এমন উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের সংশ্লিষ্টরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট