1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

  • সময় শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ২৫২ পঠিত

মো. আবদুল আলী, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি

চট্টগ্রাম, ৪ অক্টোবর চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের এক জরুরি সভা আজ শনিবার নগরীর আগ্রাবাদের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি সৈয়দ আবু মুছা। সাধারণ সম্পাদক কেফায়েত উল্লাহ কায়সার সভা পরিচালনা করেন।

সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি কাজী জিয়াউদ্দিন সোহেল, সহসাধারণ সম্পাদক মনজুর আহমেদ সোহেল, অর্থ সম্পাদক মো. আব্দুল আলী এবং সদস্য মো. জাহাঙ্গীর আলম, মো. সেকান্দর আলম, মো. আব্দুল মবিন ও মো. মামুন প্রমুখ।

সভায় ক্লাবের সদস্যসংখ্যা বৃদ্ধি, অভিষেক অনুষ্ঠান আয়োজন, সাংবাদিকদের জন্য জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ এবং ক্লাবের জন্য একটি স্থায়ী কার্যালয় ক্রয়ের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বক্তারা বলেন, চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব সাংবাদিকদের ঐক্য, মর্যাদা ও দায়িত্বশীলতার প্রতীক। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তাঁরা সাংবাদিকদের অধিকার রক্ষায় ক্লাবকে আরও সক্রিয় করার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতি সৈয়দ আবু মুছা বলেন, আমরা চাই চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে উঠুক। এজন্য সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রেস ক্লাবের স্থায়ী কার্যালয় প্রতিষ্ঠা হলে সাংবাদিকদের জন্য নতুন দিগন্ত উন্মোচিত হবে ইনশাআল্লাহ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট