1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
পরীক্ষকের ভুলে বিপন্ন শিক্ষার্থীর ভবিষ্যৎ: জবাবদিহি নিশ্চিত হবে কবে? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ায় হযরত খাজা মইনুদ্দিন চিশতীর ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাহফিল অনুষ্ঠিত বিএনপির কেউ টাকা নিলে বহিষ্কারের ঘোষণা পটিয়ায় খরনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন পটিয়ায় জিমনেশিয়ামের সীমানাপ্রাচীর নির্মানকাজের উদ্বোধনে এমপি এনামুল হক  পটিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কুলিং কর্নারে ভয়াবহ আগুন, আতঙ্কে নারী অজ্ঞান পটিয়ায় দ্বিতীয় দফায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কোনো ধরনের গাফিলতি সহ্য হবে না–খোরশেদ আলম জমকালো আয়োজনে সম্পন্ন হলো পথশিশু অধিকার ফাউন্ডেশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা–২০২৬ দেশসেরা ৭ আলোকিত ব্যক্তিকে প্রয়াস অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান করবে প্রয়াস রিয়াজউদ্দিন বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান: নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা দুর্যোগ প্রস্তুতিতে প্রকল্পের অর্জন ধরে রাখতে অংশীজনদের অঙ্গীকার

আল আইন রাউজান ঐক্য পরিষদ সভাপতি আজগর চৌধুরীর মাতৃবিয়োগ : গিয়াস কাদের চৌধুরীর শোক প্রকাশ

  • সময় শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৫২৮ পঠিত

রাউজান উপজেলাধীন নোয়াজিষপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম জহুরুল হক চৌধুরী (পোষ্ট মাষ্টার) এর সহধর্মিনী এবং সংযুক্ত আরব আমিরাত বিএনপির অন্যতম নেতা ও রাউজান প্রবাসী ঐক্য পরিষদ ইউএই’র প্রাদেশিক সিটি আল আইন শাখার সভাপতি মুহাম্মদ আজগর চৌধুরীর মহিয়সী আম্মা আমেনা বেগম
১৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর সময় উনার বয়স ছিল ৮৫ বছর। মৃত্যু কালে মরহুমা ৪ছেলে, ৩মেয়ে ও নাতি-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। পারিবারিক সূত্র মতে, আজ (শুক্রবার) বাদে জুমা স্থানীয় নতুন হাট সংলগ্ন আবুল হোসেন চৌধুরী বাড়ির জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমার জানাযা অনুষ্টিত হবে।

মরহুমা আমেনা বেগম এর মৃত্যুতে বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক সাংসদ ও চট্টগ্রাম-৬ (রাউজান) আসন থেকে ধানের শীর্ষ প্রতীকে দলের মনোনীত প্রার্থী আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শোক বার্তায় আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, মরহুম জহুরুল হক চৌধুরীর সহধর্মিনী ছিলেন জাতীয়বাদী আদর্শের একজন মহিয়সী নারী। সমাজ বিনির্মানে মরহুম স্বামীকে সাহস যুগিয়েছেন তিনি। সন্তান-সন্তুতিদের ইসলামী জাতীয়তাবাদের আদর্শে গড়ে তুলতে অনন্যা ভুমিকা পালন করেছেন মরহুমা বেগম জহরুল হক চৌধুরী। সমাজে তাদের অবদান চিরস্মরনীয় হয়ে থাকবে। আমি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

প্রবাসী বিএনপি নেতা মুহাম্মদ আজগর চৌধুরীর মাতৃবিয়োগে রাউজান উপজেলা বিএনপি, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বিএনপি, বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম ও রাউজান ঐক্য পরিষদের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে নেতৃবৃন্দ পৃথক পৃথক বার্তায় শোক প্রকাশ করেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট