1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদ্রাসায় বর্ণাঢ্য আয়োজনে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন জননেতা আতাউর রহমান খান কায়সার আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা লোহাগাড়ার ক্যান্সার আক্রান্ত নারীকে লোহাগাড়া সমিতি-চট্টগ্রামের আর্থিক সহায়তা প্রদান বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত উৎফল বড়ুয়া সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীলঙ্কা চ্যাপ্টারের কমিটি গঠন ও ম্যাগাজিন মোড়ক উন্মোচন অনুষ্ঠিত প্রত্যয়ের “অন্তর মম বিকশিত করো” ১৩ তম পর্ব অনুষ্ঠিত  রজভীয়া নূরীয়া কমিটি বাংলাদেশের পটিয়া উপজেলা ও পৌরসভার উপদেষ্টা কমিটি গঠন ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফে ৪ দিনব্যাপী যিকরে মিলাদুন্নাবী (সা.) সেমিনার সম্পন্ন আমিরাতে নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আন্তর্জাতিক বিশ্বতানের আকাশ নীলা উৎসব ২০২৬ অনুষ্ঠিত

ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে পবিত্র সিরাতুন্নবী (সা.) উদযাপন

  • সময় বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ২৪০ পঠিত

প্রেস বিজ্ঞপ্তি : বন্দর নগরী চট্টগ্রামের পূর্ব নাসিরাবাদ ২নং গেইটে অবস্থিত ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগং’র উদ্যোগে পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে আয়োজিত সিরাত কুইজ ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠান ও সিরাতুন্নবী (সা.) মাহফিল ৯ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ আসাদ আদিলের সভাপতিত্বে ও আরবি বিভাগের কো-অর্ডিনেটর সাজ্জাদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সিরাতুন্নবী(সা.) মাহফিলে প্রধান আলোচকের বক্তব্য রাখেন আর্ন্তজাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম’র আরবী ভাষা ও সাহিত্য বিভাগের সহোযোগী অধ্যাপক, বিশিষ্ট ইসলামিক স্কলার ড. মাহামুদুল হাসান।  বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কুল পরিচালনা পরিষদের সদস্য অধ্যক্ষ মোস্তফা রেজাউল মনির ও মুহাম্মদ নাসির উদ্দিন। প্রধান আলোচক মানবতার মহান শিক্ষক মহানবী (সা.)-এর জীবনীর উপর সারগর্ভ আলোচনা পেশ করেন এবং শিক্ষার্থীদেরকে সুন্দর ও সফল জীবন গঠনে রাসূল (সা.)-এর দেখানো পথ ও আদর্শ অনুসরণ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সিরাত কুইজ ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়। মহানবী (সা.)-এর শানে শিক্ষার্থীদের না’তে রাসূল পরিবেশনায় অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে উঠে।  এতে বক্তব্য রাখেন ভাইস প্রিন্সিপাল হিজবুন নাহার, সিনিয়র সেকশন কো-অর্ডিনেটর ফাহমিদা কাউনাইন, মিডল সেকশন কো-অর্ডিনেটর ইসমাত জাহান, জুনিয়র সেকশন কো-অর্ডিনেটর নার্গিস আকতার, মতলুবা নাসরিন, ইসরাতুন্নেসা মুক্তা, আতিয়া রহমানি, সোহানা ইসলাম, দেলোয়ার হোসেন, শহিদুল্লাহ তাহসিন, বদরুল আহসান ও আশরাফ উদ্দিন আহমেদ প্রমুখ। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত পরিচালনা করা হয়।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট