1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদ্রাসায় বর্ণাঢ্য আয়োজনে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন জননেতা আতাউর রহমান খান কায়সার আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা লোহাগাড়ার ক্যান্সার আক্রান্ত নারীকে লোহাগাড়া সমিতি-চট্টগ্রামের আর্থিক সহায়তা প্রদান বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত উৎফল বড়ুয়া সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীলঙ্কা চ্যাপ্টারের কমিটি গঠন ও ম্যাগাজিন মোড়ক উন্মোচন অনুষ্ঠিত প্রত্যয়ের “অন্তর মম বিকশিত করো” ১৩ তম পর্ব অনুষ্ঠিত  রজভীয়া নূরীয়া কমিটি বাংলাদেশের পটিয়া উপজেলা ও পৌরসভার উপদেষ্টা কমিটি গঠন ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফে ৪ দিনব্যাপী যিকরে মিলাদুন্নাবী (সা.) সেমিনার সম্পন্ন আমিরাতে নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আন্তর্জাতিক বিশ্বতানের আকাশ নীলা উৎসব ২০২৬ অনুষ্ঠিত

প্রাইভেট এডুকেশন সোসাইটি’র চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শিক্ষাবিদ আব্দুল্লাহ আল মামুন

  • সময় বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৩৬৬ পঠিত

বাংলাদেশের বেসরকারি শিক্ষা খাতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী শিক্ষাবিদ, সমাজসেবক ও মানবিক সংগঠক জনাব আব্দুল্লাহ আল মামুন প্রাইভেট এডুকেশন সোসাইটি’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।
তিনি দেশের অন্যতম অগ্রণী শিক্ষাপ্রতিষ্ঠান ব্রাইট সাকসেস স্কুল অ্যান্ড কলেজ-এর প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে দীর্ঘদিন ধরে শিক্ষা উন্নয়ন, মানবিক সেবা ও সামাজিক নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

শিক্ষাক্ষেত্রে তাঁর অগ্রগামী চিন্তাধারা, দায়িত্বশীল নেতৃত্ব, এবং শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে অবিচল প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে তাঁকে এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত করা হয়।
তাঁর নেতৃত্বে প্রাইভেট এডুকেশন সোসাইটি বাংলাদেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ঐক্য, শিক্ষকদের মর্যাদা রক্ষা, মানসম্মত শিক্ষা বিস্তার এবং শিক্ষার্থীদের কল্যাণে এক নতুন যুগের সূচনা করবে বলে শিক্ষাবিদ মহল গভীর আশাবাদ ব্যক্ত করেছেন।

চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর দেশের বিভিন্ন জেলা থেকে প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক সমাজ, অভিভাবক ও শিক্ষার্থীরা জনাব আব্দুল্লাহ আল মামুন-এর প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সমর্থন জানিয়েছেন। তাঁরা মনে করেন, শিক্ষা উন্নয়ন, নৈতিক মূল্যবোধ ও মানবিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে তিনি প্রাইভেট এডুকেশন সোসাইটিকে একটি শক্তিশালী জাতীয় প্ল্যাটফর্মে রূপান্তরিত করবেন।

চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে জনাব আব্দুল্লাহ আল মামুন বলেন,

> “শিক্ষাই হলো একটি জাতির মেরুদণ্ড। মানসম্মত শিক্ষা, নৈতিকতা ও মানবিকতা ছাড়া কোনো জাতি টেকসই উন্নয়ন অর্জন করতে পারে না। আমি চাই দেশের প্রতিটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হোক আলোকবর্তিকা, যা সমাজে জ্ঞানের আলো ছড়িয়ে দেবে। প্রাইভেট এডুকেশন সোসাইটি সেই মহৎ লক্ষ্যেই কাজ করবে ইনশাআল্লাহ।”

 

তাঁর এই দায়িত্ব গ্রহণের মাধ্যমে প্রাইভেট এডুকেশন সোসাইটি নতুন উদ্যম ও প্রত্যয়ে এগিয়ে যাবে — এমনটাই আশা প্রকাশ করেছেন দেশের শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট