1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

চট্টগ্রাম বন্দরে গেট পাস ফি বৃদ্ধিতে পরিবহন খাতে উত্তেজনা ; দ্রুত সমাধানের আহ্বান- শ্রমিক নেতা মো. শাহজাহানের

  • সময় শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৩০৩ পঠিত

 

চট্টগ্রাম বন্দরে প্রবেশের গেট পাস ফি এক লাফে চারগুণ বৃদ্ধি করায় পরিবহন শ্রমিক ও মালিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
১৪ অক্টোবর ২০২৫ রাত ১২টার পর থেকে কার্যকর হওয়া নতুন সিদ্ধান্ত অনুযায়ী বন্দরে প্রবেশের ফি ৫৭ টাকা ৫০ পয়সা থেকে বাড়িয়ে ২৩০ টাকা নির্ধারণ করা হয়।

প্রতিদিন বন্দরে মালামাল আনা-নেওয়ার কাজে হাজারো ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ, প্রাইম মুভার ও ট্রেইলার প্রবেশ করে।
হঠাৎ ফি বৃদ্ধির ফলে এসব যানবাহনের চালক ও মালিকরা আর্থিক চাপে পড়ে পড়েছেন।

অন্যদিকে মালিক পক্ষের অভিযোগ—গাড়ির ডকুমেন্ট নবায়ন, পারমিট ও বীমা খরচ আগেই বেড়ে গেছে।
তার ওপর অতিরিক্ত গেট পাস ফি দেওয়ার মতো আর্থিক সামর্থ্য তাদের নেই।
ফলে মালিকরা বন্দরে যানবাহন পাঠাতে অনিহা প্রকাশ করছেন, যা বন্দরের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই পরিস্থিতিতে সমাজকর্মী ও শ্রমিক নেতা মো. শাহজাহান এক বিবৃতিতে বলেন—

“চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র।
শ্রমিক ও মালিকদের মধ্যে সহযোগিতা না থাকলে বন্দর কার্যক্রম ব্যাহত হবে, যা জাতীয় অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলবে।
তাই গেট পাস ফি হঠাৎ চারগুণ বৃদ্ধির এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দ্রুত যৌক্তিক সমাধান করতে হবে।”
তিনি আরও বলেন,
“চট্টগ্রাম বন্দর একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান—এটি সবার।
বন্দরের কর্মকর্তা ও পরিচালকদের উচিত শ্রমিক ও মালিক সংগঠনের সঙ্গে বসে আলোচনা করে সমস্যার সমাধান করা।
দেশের উন্নতির স্বার্থে সবাইকে দায়িত্বশীল হতে হবে।”
মো. শাহজাহান – প্রধান উপদেষ্টা, নৌপরিবহন উপদেষ্টা, চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান, সচিব ও পরিচালকবৃন্দের প্রতি আহ্বান জানান—
গেট পাস ফি বৃদ্ধির সিদ্ধান্ত দ্রুত পর্যালোচনা করে শ্রমিক ও মালিক উভয়ের স্বার্থ বিবেচনায় ন্যায্য সমাধান নিশ্চিত করতে।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট