1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

চট্টগ্রামে রাষ্ট্রপতি কুচকাওয়াজ : সেনাবাহিনীতে যুক্ত হলো ২০৪ নতুন অফিসার

  • সময় মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৬৪২ পঠিত

মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার

‎চট্টগ্রামের ভাটিয়ারি বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) প্যারেড গ্রাউন্ডে মঙ্গলবার অনুষ্ঠিত হলো ৮৯তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্স এবং ৬০তম বিএমএ স্পেশাল কোর্সের রাষ্ট্রপতি কুচকাওয়াজ। এ উপলক্ষে মোট ২০৪ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন।

‎অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চৌকস কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং প্যারেডের অভিবাদন গ্রহণ করেন। তিনি কৃতি ক্যাডেটদের মাঝে পুরস্কারও বিতরণ করেন।

‎সেনাবাহিনী প্রধান বলেন, *আজকের শপথের মধ্য দিয়ে সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারদের ওপর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব অর্পিত হলো।তিনি আরও যোগ করেন, প্রশিক্ষিত, সুশৃঙ্খল ও আধুনিক অস্ত্রে সজ্জিত একটি পেশাদার বাহিনী গড়ে তুলতে বাংলাদেশ সেনাবাহিনী দৃঢ়প্রতিজ্ঞ।

‎এবারের কুচকাওয়াজে ১৮৪ জন দীর্ঘমেয়াদি কোর্স এবং ২০ জন স্পেশাল কোর্সের ক্যাডেট কমিশন পান। নতুন ২০৪ কর্মকর্তার মধ্যে ১৮৩ জন পুরুষ এবং ২১ জন মহিলা অফিসার রয়েছেন।

‎সেরা ক্যাডেট হিসেবে কোম্পানি সিনিয়র আন্ডার অফিসার আজমাইন ইশরাক অর্জন করেন মর্যাদাপূর্ণ সোর্ড অব অনার, আর সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য পান সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক’।

‎কুচকাওয়াজ শেষে নবীন অফিসাররা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার শপথ গ্রহণ করেন। পরে তাঁদের পিতা-মাতা ও অভিভাবকরা র‍্যাঙ্ক-ব্যাজ পরিয়ে দেন—যা অনুষ্ঠানস্থলে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।

‎প্রধান অতিথি প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে তাঁকে স্বাগত জানান আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রাম এরিয়া কমান্ডার এবং বিএমএ কমান্ড্যান্ট।

‎অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, এবং নবীন অফিসারদের পিতা-মাতা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট