1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদ্রাসায় বর্ণাঢ্য আয়োজনে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন জননেতা আতাউর রহমান খান কায়সার আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা লোহাগাড়ার ক্যান্সার আক্রান্ত নারীকে লোহাগাড়া সমিতি-চট্টগ্রামের আর্থিক সহায়তা প্রদান বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত উৎফল বড়ুয়া সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীলঙ্কা চ্যাপ্টারের কমিটি গঠন ও ম্যাগাজিন মোড়ক উন্মোচন অনুষ্ঠিত প্রত্যয়ের “অন্তর মম বিকশিত করো” ১৩ তম পর্ব অনুষ্ঠিত  রজভীয়া নূরীয়া কমিটি বাংলাদেশের পটিয়া উপজেলা ও পৌরসভার উপদেষ্টা কমিটি গঠন ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফে ৪ দিনব্যাপী যিকরে মিলাদুন্নাবী (সা.) সেমিনার সম্পন্ন আমিরাতে নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আন্তর্জাতিক বিশ্বতানের আকাশ নীলা উৎসব ২০২৬ অনুষ্ঠিত

কবিতাঃ শিশুদের কোলাহল  -শরীফ নবাব হোসেন 

  • সময় শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৩৩৩ পঠিত

শিশুদের কোলাহল

-শরীফ নবাব হোসেন

শিশুদের অকৃত্রিম কোলাহল
লাগে খুবই মধুর
বড়দের জটিল হলাহল
বড়ই বেদনাবিধুর !

ছোট মণি দের পবিত্র হাসি
অনেক লাগে ভালো
বড়দের কপট হাসি
সর্বদা কয়লার কালো।

ছোটদের ছোট ছোট বায়না
একরাশ মনের ময়না
বড়দের লোভাতুর চাহিদা
সমাজে অশান্তির কায়দা।

শিশু তার স্বভাব নির্মল
তা সকালের রৌদ্রের ন্যায় ঝলমল
আমাদের স্বভাব উগ্র
তা মানব কষ্টের সমগ্র।

শিশুদের শিশুতোষ অতি আনন্দের
সেটা সবার প্রাণের
বড়দের বহু কর্ম হতাশার
সেগুলো পূরণ করে না মানুষের আশা ?

বালকদের বালকসুলভ আচরণ
সবার কাছে সবসময় প্রিয়
বয়োজ্যৈষ্ঠদের বাড়াবাড়ি কাড়াকাড়ি
সকলের কাছে অনভিপ্রেত অপ্রিয় !

আমরা বড়রাও হবো –
অর্ভকের অনুরূপ পূত অমলিন
তবেই , সমাজকে করতে পারবো আলোকিত
আমরাও হতাম বালকদের মতো পুলকিত।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট