1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ পটিয়ায় পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অতিরিক্ত বৃষ্টিতে সাতকানিয়ার করুন আর্তনাদ চট্টগ্রামের সীতাকুণ্ড ও পার্শ্ববর্তী উপজেলার উপকূলীয় অঞ্চলে বন্যার্তদের পাশে আদর্শ ছাত্র ও যুব সমাজ। চট্টগ্রামের আনোয়ারায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ বন্যাদুর্গত মানুষের পাশে নিরলস মানবিক মানুষ নুরুল আমিন চৌধুরী আরমান। সাতকানিয়ায় চারদিকে বন্যার পানি,কবর দেওয়ার মত জায়গা নেই, কলাগাছের ভেলায় ভাসিয়ে দাফন! ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রাম: মোস্তানছিরুল হক চৌধুরী

কবিতাঃ সবাই মিলে ভালো থাকা -শরীফ নবাব হোসেন

  • সময় সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৩৯১ পঠিত

সবাই মিলে ভালো থাকা

– শরীফ নবাব হোসেন

আমি নয় – আমরা আমাদের
আমরা সবাই সবার
এদেশ আমাদের সবার
দেশের মঙ্গল সবার মঙ্গল
দেশের ক্ষতি সবার ক্ষতি ।

দেশের ভালোর জন্য –
সবাই মিলে করতে হবে কাজ
সবাইকে হতে হবে এক
দেশের ক্ষতি যা –
ঐক্যবদ্ধ ভাবে করতে হবে প্রতিরোধ
এখানে চলবে না কোন আপোষ ।

আমরা যা শুনি যা দেখি যা করি
আমাদের ভালোবাসা ভালোলাগা আবেগ অনুভূতি
আমাদের জন্মের শপথ , রক্তের শপথ
আমাদের প্রত্যেকেরই পবিত্র ধর্মের শপথ
সবকিছুই স্বদেশ মাতৃভূমির পক্ষে হবে ।

পৃথিবীর কোনকিছুর লোভে মোহে
আমাদের কোন কাজ কোন কথা
আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের কোন অনুভূতি
নিঃশ্বাস বিশ্বাস চিন্তাভাবনা মেধা শ্রম
কোনকিছু আমাদের জন্মভূমির বিপক্ষে যাবেনা ।

স্বজ্ঞানে স্বদেশের বিপক্ষে যায় –
এমন বিন্দুমাত্র করলে-ও কাজ
আমরা আজীবন জাতীয় বেঈমান হিসেবে
থাকবো চিহ্নিত হয়ে ,
আর জাতীয় বেঈমানদের ক্ষমা করাও মস্তবড় অপরাধ
জাতীয় বেঈমানদের ক্ষমাকারী সহযোগিতা কারীরাও জাতীয় বেঈমান ।

আমাদের সবকিছু হবে একমাত্র দেশের স্বার্থে
এর বিপরীত কিছু করলে
তাদেরকে দাঁড় করাতে হবে
জনগণের কাঠগড়ায় ও করতে হবে কঠিন বিচার !

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট