1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিল্প ও সমাজসেবায় অবদানের স্বীকৃতি গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন আলহাজ্ব আবুল বশর আবু বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত মাইক্রোপ্লাস্টিক: প্লাস্টিকের অদৃশ্য কণায় দৃশ্যমান স্বাস্থ্যঝুঁকি – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া রাজনীতিতে ট্যাগিং সংস্কৃতি: গণতন্ত্র চর্চার এক নীরব চ্যালেঞ্জ -মহিউদ্দীন কাদের পটিয়ার কচুয়াই ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বাবর ফারুকীর উন্নয়ন পরিকল্পনা পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে চুয়েটের নবনিযুক্ত উপাচার্য সংবর্ধিত বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কর আইনজীবী মাহবুবুল আলম হাটহাজারীতে ‘সেভ দ্য হিউম্যানিটি বাংলাদেশ’-এর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ আষাঢ়ী পূর্ণিমা: প্রজ্ঞার আলোয় মুক্তির অভিযাত্রা – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া ওমান প্রবাসী মনির খান আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক নির্বাচিত

এনসিপিতে জায়গা না পেয়ে গণঅধিকার পরিষদে যেতে চান আসিফ, এখানেও বিরোধ

  • সময় বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৫০৫ পঠিত

এম,আনিসুর রহমান

কাঙ্ক্ষিত পদ নিয়ে বিরোধের জেরে নিজেদের হাতে গড়া দল জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) ঠাঁই হচ্ছে না এতদিন সরকারের উপদেষ্টার দায়িত্ব পালন করা আসিফ মাহমুদের। তাই এবার সাবেক দল গণঅধিকার পরিষদেই আশ্রয় খুঁজছেন তিনি। কিন্তু তাকে পদ ছাড়া নিয়ে বিরোধ দানা বাঁধছে গণঅধিকার পরিষদেও।
বুধবার (১০ ডিসেম্বর) সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন আসিফ মাহমুদ,পদত্যাগের ঘোষণার পর থেকেই বিভিন্ন মহলে আলোচনা চলছে তার গন্তব্য নিয়ে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, দলটিতে আসিফের চাহিদার পদ ছিল মুখ্য সমন্বয়ক। কিন্তু বর্তমানে সেই পদে থাকা নাসিরদ্দীন পাটোয়ারী পদটি ছাড়তে রাজী নন। এ নিয়ে বিরোধের জেরে এনসিপিতে যাচ্ছেন না আসিফ মাহমুদ। বুধবার দুপুরে ঘোষিত এনসিপির প্রার্থী তালিকায়ও রাখা হয়নি গণঅভ্যুত্থানের এই অগ্র সৈনিককে। এদিকে গণঅধিকার পরিষদের একটি বিশ্বস্ত সূত্র বলছে, নিজেদের গড়া দল এনিসিপিতে জায়গা না পেয়ে এখন গণঅধিকার পরিষদে যোগ দিতে চাইছেন আসিফ মাহমুদ। এরইমধ্যে দলটির সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের সঙ্গে তার ফলপ্রসু আলোচনাও হয়েছে। কিন্তু আসিফ গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ চাইছেন। এই নিয়ে দলটির নেতা-কর্মীদের বড় একটি অংশের মাঝেও চাপা ক্ষোভ দেখা দিয়েছে। এ ক্ষোভ যেকোনো সময় বড় বিরোধে রূপ নিতে পারে বলেও অনেকে শঙ্কা করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক গণঅধিকার পরিষদের একজন উচ্চতর পরিষদ সদস্য জানান, ‘আসিফ আগে একসময় গণঅধিকার পরিষদে ছিলেন। কিন্তু তিনিতো দল ত্যাগ করে আরেকটি দল প্রতিষ্ঠাও করেছেন। এখন সেখানে জায়গা না পেয়ে এখানে আসছেন। তাকে গণঅধিকার পরিষদে নিতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু সেক্রেটারি পদ ছাড়তে গেলে দলে বড় ভাঙন সৃষ্টি হওয়ার শঙ্কা ১০০%। কিন্তু নূর ভাই কি বুঝে তাকে লাই দিচ্ছে আমরা বুঝতে পারছি না।
এ বিষয়ে জানতে চাইলে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেন, আসিফ মাহমুদ আগেও আমাদের সাথে ছিলেন। এখন তিনি আবার আমাদের দলে আসতে চাইছেন। আমরা এটাকে ইতিবাচক হিসেবে দেখছি। আলোচনা চলমান আছে, কিন্তু এখনও চূড়ান্ত হয়নি। সাধারণ সম্পাদক পদ নিয়ে বিরোধের বিষয়ে জানতে চাইলে রাশেদ বলেন, তাকে আমরা আমাদের দলে স্বাগত জানাই। সে এলে তাকে সন্মানজনক পদ দেওয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট