1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ পটিয়ায় পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অতিরিক্ত বৃষ্টিতে সাতকানিয়ার করুন আর্তনাদ চট্টগ্রামের সীতাকুণ্ড ও পার্শ্ববর্তী উপজেলার উপকূলীয় অঞ্চলে বন্যার্তদের পাশে আদর্শ ছাত্র ও যুব সমাজ। চট্টগ্রামের আনোয়ারায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ বন্যাদুর্গত মানুষের পাশে নিরলস মানবিক মানুষ নুরুল আমিন চৌধুরী আরমান। সাতকানিয়ায় চারদিকে বন্যার পানি,কবর দেওয়ার মত জায়গা নেই, কলাগাছের ভেলায় ভাসিয়ে দাফন! ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রাম: মোস্তানছিরুল হক চৌধুরী

পালাকাটা ক্যাডেট দাখিল মাদ্রাসার উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

  • সময় বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮৭ পঠিত

 

ঈদগাঁও ( কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজার জেলা, ঈদগাঁও উপজেলা, জালালাবাদ ইউনিয়নের অন্তর্গত পালাকাটা ক্যাডেট দাখিল মাদ্রাসায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

কুরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯ টায় দিবসটি উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য বিজয় র‍্যালি বের করা হয়। র‍্যালিতে শিক্ষক, মাদ্রাসার কমিটিবৃন্দ, অভিভাবক সহ প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। র‍্যালিটি বিভিন্ন রাস্তার মোড় প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসার মাঠে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার সু-পার মাওলানা জামাল হোসেইন ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মোস্তফা কামাল।
আলোচনা শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে মহান বিজয় দিবসের অনুষ্ঠান সমাপ্ত করেন।
উল্লেখ্য, অত্র মাদ্রাসায়
২০২২ সালে “এ+” পেয়েছে ৬ জন।
২০২৩ সালে “এ+” পেয়েছে ১১জন।
২০২৪ সালে “এ+” পেয়েছে ৪ জন।
২০২৫ সালে “এ+” পেয়েছে ৭ জন।
অত্র প্রতিষ্ঠান থেকে কিশোর কন্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন ৪ জন।
অত্র প্রতিষ্ঠানে ২০২৬ সালের ভর্তির কার্যক্রম চলমান।
আগ্রহী অভিভাবকদের অফিস চলাকালীন সময়ে, অফিসে যোগাযোগ করে, আপনার ছেলেমেয়েদের ভর্তি করার জন্য অনুরোধ করা যাচ্ছে ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট