1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনামঃ
পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদ্রাসায় বর্ণাঢ্য আয়োজনে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন জননেতা আতাউর রহমান খান কায়সার আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা লোহাগাড়ার ক্যান্সার আক্রান্ত নারীকে লোহাগাড়া সমিতি-চট্টগ্রামের আর্থিক সহায়তা প্রদান বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত উৎফল বড়ুয়া সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীলঙ্কা চ্যাপ্টারের কমিটি গঠন ও ম্যাগাজিন মোড়ক উন্মোচন অনুষ্ঠিত প্রত্যয়ের “অন্তর মম বিকশিত করো” ১৩ তম পর্ব অনুষ্ঠিত  রজভীয়া নূরীয়া কমিটি বাংলাদেশের পটিয়া উপজেলা ও পৌরসভার উপদেষ্টা কমিটি গঠন ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফে ৪ দিনব্যাপী যিকরে মিলাদুন্নাবী (সা.) সেমিনার সম্পন্ন আমিরাতে নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আন্তর্জাতিক বিশ্বতানের আকাশ নীলা উৎসব ২০২৬ অনুষ্ঠিত

“আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ড টিম জামেয়া মহিলা কামিল মাদ্রাসা পরিদর্শন”

  • সময় সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৪১৫ পঠিত

অদ্য ২২ ডিসেম্বর ২০২৫, সোমবার, ঐতিহ্যবাহী জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল মাদ্রাসা, ষোলশহর, চট্টগ্রাম-পরিদর্শন করেন “আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ড. নূ. ক. ম. আকবর হোসেন মহোদয়ের নেতৃত্বে একটি পরিদর্শন টিম। এটি পরিদর্শন ও মনিটরিং সেলের নিয়মিত কার্যক্রমের একটি অংশ।

পরিদর্শন টিম জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল মাদরাসায় আগমন করলে মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা মুহাম্মদ সরওয়ার উদ্দীন ও উপাধ্যক্ষ ড. মাওলানা মোহাম্মদ সাইফুল আলম পরিদর্শন টিমকে উষ্ণ স্বাগত জানান।

পরিদর্শনকালে বোর্ড টিমের সদস্যরা মহিলা মাদরাসার সায়েন্স ল্যাব, আইসিটি ল্যাব, সমৃদ্ধ লাইব্রেরি ও শিক্ষক মিলনায়তন পরিদর্শন করেন।

পরিদর্শন টিম-শিক্ষার মানোন্নয়নে আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ড অঙ্গীকারবদ্ধ” উল্লেখ করে- শিক্ষকদের সাথে মতবিনিময়, পাঠ পরিকল্পনা, একাডেমিক মানোন্নয়ন ও প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে গঠনমূলক আলোচনা করেন এবং সর্বক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

এসময় পরিদর্শন টিমে আরও উপস্থিত ছিলেন—বোর্ডের প্রফেসর আবু ছালেহ মুহাম্মদ নঈম উদ্দীন (সচিব), প্রফেসর মুহাম্মদ গোফরান (যুগ্ম সচিব ও ফোকাল পার্সন), প্রফেসর আবুল মহসিন মোহাম্মদ ইয়াহিয়া খান (সদস্য ও জামেয়ার চেয়ারম্যান), অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বদিউল আলম রিজভী (সদস্য) এবং মাদরাসার শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট