1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
রাশিয়ান দূতাবাসে আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিনিধি দলের মতবিনিময় হতদরিদ্র মেয়ের বিয়েতে এনইএইচআরএফ- চট্টগ্রাম জেলা কমিটির আর্থিক সহায়তা টাঙ্গাইলে বাগীশিক এর গীতা সম্মেলন চট্টগ্রামের যানজট নিরসনে নাগরিক ফোরামের ২৫ দফা স্মারকলিপি রাউজানে মানব কল্যাণে ধম্মকথার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পটিয়ায় টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু পটিয়ায় দোকানের ভাড়া চাওয়ায় মসজিদের মোতোয়াল্লির ওপর হামলার অভিযোগ বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম ইপিজেড–পতেঙ্গা অঞ্চল কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১৫৫ নেতাকর্মী যোগ দিলেন পটিয়া এনসিপিতে পটিয়া ও বোয়ালখালী  দুই থানার ওসির নেতৃত্বে মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালি

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ আলীর গভীর শোক প্রকাশ

  • সময় বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ৪২১ পঠিত

 

বাংলাদেশের সাবেক তিন বারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রধান নেতৃত্ব বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ আলী।
এক শোকবার্তায় মোহাম্মদ আলী বলেন,
“বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক সাহসী, দৃঢ়চেতা ও প্রভাবশালী নারী নেতৃত্ব। স্বাধীনতার পরবর্তী সময়ে দেশের রাজনীতি, গণতন্ত্র এবং বহুদলীয় ব্যবস্থার বিকাশে তাঁর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্মরণীয়।”
তিনি বলেন,
“একাধারে তিনবার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে তিনি রাষ্ট্র পরিচালনায় দৃঢ়তা, প্রশাসনিক দক্ষতা ও নেতৃত্বের পরিচয় দিয়েছেন। সংসদীয় গণতন্ত্রের চর্চা, জনগণের ভোটাধিকার এবং রাজনৈতিক ভারসাম্য রক্ষায় তাঁর অবদান ইতিহাসে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।”
শোকবার্তায় তিনি আরও উল্লেখ করেন,
“নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বেগম খালেদা জিয়া ছিলেন এক অনুপ্রেরণার নাম। তাঁর নেতৃত্ব বাংলাদেশের নারীদের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণে সাহস ও আত্মবিশ্বাস জুগিয়েছে।”
মহাসচিব মোহাম্মদ আলী বলেন,
“এই মহীয়সী নেত্রীর মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ রাষ্ট্রনায়ক, রাজনৈতিক অভিভাবক ও সংগ্রামী নেতৃত্বকে হারাল। তাঁর এই শূন্যতা সহজে পূরণ হবার নয়।”
তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন,
“আমি মহান আল্লাহ তায়ালার দরবারে তাঁর রুহের শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাঁর অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে আশা প্রকাশ করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট