1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ পটিয়ায় পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অতিরিক্ত বৃষ্টিতে সাতকানিয়ার করুন আর্তনাদ চট্টগ্রামের সীতাকুণ্ড ও পার্শ্ববর্তী উপজেলার উপকূলীয় অঞ্চলে বন্যার্তদের পাশে আদর্শ ছাত্র ও যুব সমাজ। চট্টগ্রামের আনোয়ারায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ বন্যাদুর্গত মানুষের পাশে নিরলস মানবিক মানুষ নুরুল আমিন চৌধুরী আরমান। সাতকানিয়ায় চারদিকে বন্যার পানি,কবর দেওয়ার মত জায়গা নেই, কলাগাছের ভেলায় ভাসিয়ে দাফন! ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রাম: মোস্তানছিরুল হক চৌধুরী

ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • সময় শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪১৩ পঠিত

 

নিজস্ব প্রতিবেদক :: বন্দর নগরী চট্টগ্রামের পূর্ব নাসিরাবাদস্থ ২নং গেইটে অবস্থিত ‘ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে ‘বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬’ চট্টগ্রাম কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ আসাদ আদিলের সভাপতিত্বে এবং আরবি বিভাগের কো-অর্ডিনেটর সাজ্জাদ হোসাইন ও শিক্ষক শহীদুল্লাহ মো. তাহসিন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুল পরিচালনা পরিষদের সেক্রেটারি ডাঃ মোহাম্মদ ইউসুফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কুল পরিচালনা কমিটির সদস্য অধ্যক্ষ মোস্তফা রেজাউল মনির, ডাঃ আবদুল্লাহ খান,‌ স্থপতি আল নোমান মোহাম্মদ ইউনুস, প্রকৌশলী মতিউর রহমান, জাফর উল্লাহ চৌধুরী ও আবুল হোসাইন মোল্লা।

প্রধান অতিথি শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশে শ্রেণি কার্যক্রমের পাশাপাশি অতিরিক্ত পাঠ্যক্রম কার্যক্রমের উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘সুস্থ দেহে সুস্থ মন তৈরির জন্য খেলাধুলার বিকল্প নেই’। তিনি শিক্ষার্থীদের বিভিন্ন অসাধারণ পরিবেশনা ও প্রদর্শনীর ভূয়সী প্রশংসা করেন।

সকালে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের মাঝে মোট ২২টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন। এতে বক্তব্য রাখেন ভাইস প্রিন্সিপাল হিজবুন নাহার, সিনিয়র সেকশন কো-অর্ডিনেটর ফাহমিদা কাউনাইন, মিডল সেকশন কো-অর্ডিনেটর ইসমাত জাহান, জুনিয়র সেকশন কো-অর্ডিনেটর নার্গিস আক্তার, আতিয়া রহমানি, রোকসানা খানম, দেলোয়ার হোসাইন, ইফতেখার উদ্দিন, মো. আব্দুল্লাহ, বদরুল আহসান ও আশরাফ উদ্দিন প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট