1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদ্রাসায় বর্ণাঢ্য আয়োজনে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন জননেতা আতাউর রহমান খান কায়সার আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা লোহাগাড়ার ক্যান্সার আক্রান্ত নারীকে লোহাগাড়া সমিতি-চট্টগ্রামের আর্থিক সহায়তা প্রদান বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত উৎফল বড়ুয়া সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীলঙ্কা চ্যাপ্টারের কমিটি গঠন ও ম্যাগাজিন মোড়ক উন্মোচন অনুষ্ঠিত প্রত্যয়ের “অন্তর মম বিকশিত করো” ১৩ তম পর্ব অনুষ্ঠিত  রজভীয়া নূরীয়া কমিটি বাংলাদেশের পটিয়া উপজেলা ও পৌরসভার উপদেষ্টা কমিটি গঠন ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফে ৪ দিনব্যাপী যিকরে মিলাদুন্নাবী (সা.) সেমিনার সম্পন্ন আমিরাতে নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আন্তর্জাতিক বিশ্বতানের আকাশ নীলা উৎসব ২০২৬ অনুষ্ঠিত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রত্যয়ের বাংলা বর্ণমালা ও বানান প্রতিযোগিতা

  • সময় রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৩৬ পঠিত

 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পটিয়ায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে বাংলা বর্ণমালা ও বানান প্রতিযোগিতা করেছে অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির নিজস্ব মিলনায়তনে লায়ন ক্লাব অব চট্টগ্রাম বাকলিয়ার সহযোগিতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরো নানান আয়োজন মধ্যে ছিলো দলীয় ও একক নৃত্য, আবৃত্তি, সঙ্গীত, চিত্র প্রদর্শনী, কথামালা ও পুরষ্কার বিতরণ।
প্রত্যয়ের নির্বাহী পরিচালক মো. আবদুল্লাহ ফারুক রবির সভাপতিত্বে ও সিনিয়র সদস্য নীহারিকা পালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশন এর কর কর্মকর্তা লায়ন একেএম সালাউদ্দিন উদ্দীন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শিক্ষাবিদ ও সমাজচিন্তক অধ্যক্ষ আবু তৈয়ব। অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন পটিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল হাকিম রানা, খেলাঘর চট্টগ্রাম দক্ষিণ জেলার সহসভাপতি অধ্যাপক ভগির দাশ, প্রত্যয়ের নির্বাহী সদস্য আবৃত্তি শিল্পী প্রণব চৌধুরী, মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি পটিয়া উপজেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহেল, শিক্ষক এরশাদ হোসাইন, সঙ্গীত শিল্পী শিবু মল্লিক, নৃত্য শিল্পী হৈমন্তী দে।

অতিথিরা বলেন, সর্বস্তরে বাংলাভাষার প্রচলন যেমন জরুরি, ঠিক তেমনি বাংলা ভাষার শুদ্ধ ব্যবহারও তেমনি জরুরি। প্রত্যয়ের আয়োজনে বাংলা বর্ণমালা ও বানান প্রতিযোগিতা শিক্ষার্থীদের বাংলা ভাষার সঠিক চর্চার প্রতি মনোযোগী করবে। ভাষা আন্দোলনের ইতিহাস সম্পর্কে সচেতন করবে।

প্রত্যয়ের নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি বলেন, মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রত্যয় ১১ বছর ধরে বাংলা বর্ণমালা ও বানান প্রতিযোগিতার আয়োজন করে যাচ্ছে। শিক্ষার্থীরা যাতে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানতে পারে, বাংলা ভাষার সঠিক  চর্চা  করার ক্ষেত্রে সচেতন হতে পারে সেই লক্ষ্য নিয়ে এই প্রতিযোগিতার যাবতীয় আয়োজন।

অনুষ্ঠানে একুশের গান ও কবিতার দলীয় ও একক আবৃত্তি, দলীয় নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন একাডেমির শিক্ষার্থীরা। পরে অতিথিরা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট