1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে দরবার-এ গাউছে হাওলার ৬৬তম ওরস শরীফ সম্পন্ন বোয়ালখালীতে মুরগির ঘরে ঢুকে পড়া মেছো বাঘ আটক বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ বরণের শেষ মুহূর্তের প্রস্তুতিতে উৎসবমুখর বোয়ালখালী মানবিক মানুষ তৈরি করতে নতুন প্রজন্মকে কাজ করতে হবেঃ সংবর্ধনা সভায় নুরুল আলম। পটিয়ায় গীতল সাংস্কৃতিক একাডেমির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন বাংলাদেশ–নিউজিল্যান্ড ম্যাচ ঘিরে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত নানিয়ারচর সেনা জোনের উদ্যো‌গে উন্নত চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান শোক সংবাদ সেন্টার অব এক্সিলেন্স এন্ড বুড্ডিস্ট স্টাডিজ’র জরুরি সভা অনুষ্ঠিত চট্টগ্রামে ৩৮টি ফুটওভার ব্রিজ নির্মাণের পথে, আরও ৭৮টির পরিকল্পনা : চসিক মেয়র

ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

  • সময় সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৭ পঠিত

 

নিজস্ব প্রতিবেদক : বন্দর নগরী চট্টগ্রামের পূর্ব নাসিরাবাদস্থ ২নং গেইটে অবস্থিত ‘ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে এক ‘অভিভাবক সমাবেশ-২০২৬’ স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ আসাদ আদিলের সভাপতিত্বে এবং আরবি বিভাগের কো-অর্ডিনেটর সাজ্জাদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুল পরিচালনা পরিষদের সদস্য ডাঃ আবদুল্লাহ খান। প্রধান অতিথি শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে শিক্ষক-অভিভাবকদের মাঝে সমন্বয়ের উপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি বলেন, একটি শিশুর সুষ্ঠু বিকাশে পরিবার ও বিদ্যালয়ের পারস্পরিক সহযোগিতাই সবচেয়ে বড় শক্তি। নৈতিক শিক্ষা, শৃঙ্খলা, আধুনিক শিক্ষায় দক্ষতা অর্জন এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ-এসব বিষয়কে আরও কার্যকরভাবে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। সমাবেশে শিক্ষার্থীদের শিক্ষাগত অগ্রগতি, শৃঙ্খলা, সহশিক্ষা কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গঠনমূলক মতবিনিময় অনুষ্ঠিত হয়। অভিভাবকগণ বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।

বক্তব্য রাখেন ভাইস প্রিন্সিপাল হিজবুন নাহার, সিনিয়র সেকশন কো-অর্ডিনেটর ফাহমিদা কাউনাইন, মিডল সেকশন কো-অর্ডিনেটর ইসমাত জাহান, জুনিয়র সেকশন কো-অর্ডিনেটর নার্গিস আক্তার, আতিয়া রহমানি, দেলোয়ার হোসেন, শহিদুল্লাহ তাহসিন প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট