1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ পটিয়ায় পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অতিরিক্ত বৃষ্টিতে সাতকানিয়ার করুন আর্তনাদ চট্টগ্রামের সীতাকুণ্ড ও পার্শ্ববর্তী উপজেলার উপকূলীয় অঞ্চলে বন্যার্তদের পাশে আদর্শ ছাত্র ও যুব সমাজ। চট্টগ্রামের আনোয়ারায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ বন্যাদুর্গত মানুষের পাশে নিরলস মানবিক মানুষ নুরুল আমিন চৌধুরী আরমান। সাতকানিয়ায় চারদিকে বন্যার পানি,কবর দেওয়ার মত জায়গা নেই, কলাগাছের ভেলায় ভাসিয়ে দাফন! ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রাম: মোস্তানছিরুল হক চৌধুরী

ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগং’র শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • সময় সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ২৫০ পঠিত

নিজস্ব প্রতিবেদক :: বন্দর নগরী চট্টগ্রামের পূর্ব নাসিরাবাদ ২নং গেইটে অবস্থিত ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগং’র উদ্যোগে দুই দিনব্যাপী এক “শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা” অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ আসাদ আদিলের পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুল একাডেমিক কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মানজারে খুরশিদ আলম। প্রশিক্ষক ছিলেন সরকারি বি.এড কলেজের সহযোগী অধ্যাপক আহসান উল্লাহ, বিশিষ্ট চিকিৎসক ডা. মুহাম্মদ আব্দুল্লাহ খান, মাস্টার ট্রেইনার প্রফেসর এম.এ.হাশেম, হাজী মোহাম্মদ মহসিন কলেজের সহকারী অধ্যাপক ড. মুমিনুল হক, আব্দুল্লাহ আল মাসুদ, রাশেদ মুহাম্মদ ও মুহাম্মদ মুহসিন রনি।

প্রধান অতিথি বলেন, “শিক্ষকরাই জাতি গড়ার কারিগর। দক্ষ ও যোগ্য প্রজন্ম তৈরীর জন্য প্রশিক্ষিত ও অভিজ্ঞ শিক্ষকের বিকল্প নেই। পেশাগত দক্ষতা ও জ্ঞান বৃদ্ধির জন্য প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম। গুণগত শিক্ষা নিশ্চিত করার জন্য শিক্ষকদের প্রতি তিনি আহ্বান জানান। প্রশিক্ষকবৃন্দ পঠন-পাঠন কার্যক্রমকে কার্যকরী ও আনন্দদায়ক করার জন্য বিভিন্ন পদ্ধতি ও কৌশল নিয়ে আলোচনা করেন। সৃজনশীল প্রজন্ম তৈরীর জন্য পাঠ্যবই নির্ভর পড়ালেখার উপর গুরুত্ব প্রদান করেন এবং শিশুর মনন ও প্রতিভা বিকাশে শিক্ষকদেরকে মনোবিজ্ঞানীর ভূমিকা পালনের আহবান জানান। কর্মশালায় অংশ নেন ভাইস প্রিন্সিপাল হিজবুন নাহার, সিনিয়র সেকশন কো-অর্ডিনেটর ফাহমিদা কাউনাইন, মিডল সেকশন কো-অর্ডিনেটর ইসমাত জাহান, জুনিয়র সেকশন কো-অর্ডিনেটর নার্গিস আকতার ও আরবি বিভাগের কো-অর্ডিনেটর সাজ্জাদ হোসাইন প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট