1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের কৃতিসন্তান মিশকাতুল ইসলাম এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ। রাত ১২টার পর সন্তান কোথায়, খোঁজ রাখুন: বোয়ালখালীর ওসি পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত

সিলেট মিউজিশিয়ানস ক্রিকেট কাপ সিজন-৪: প্লেয়ার ড্রাফট সম্পন্ন

  • সময় বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৩২৫ পঠিত

সিলেট মিউজিশিয়ানস ক্রিকেট কাপ সিজন-৪ এর প্লেয়ার ড্রাফট অনুষ্ঠান মঙ্গলবার ১৭ মার্চ নগরীর অভিজাত হোটেল ইস্তাম্বুলের হলরুমে অনাড়ম্বরভাবে অনুষ্ঠিত হয়েছে। শতাধিক খেলোয়াড়, টিম মালিক, স্থানীয় মিউজিশিয়ানস ও শিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জান্নাতুন নাজমিন আশা ও দেবু দে। শুরুতে পরিবেশিত হয় সমবেত জাতীয় সংগীত এবং লগো উন্মোচনের মাধ্যমে মূল পর্বের আনুষ্ঠানিক সূচনা হয়। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন শাওন কর।

লটারির মাধ্যমে সম্পন্ন হওয়া ড্রাফট অনুযায়ী চারটি দল গঠিত হয়েছে। ভোকাল কিংস দলের চেয়ারম্যান রিপন দে, টিম ম্যানেজার জুয়েল আহমেদ ও ক্যাপ্টেন ধুব্র কর, সসিলেটি টিউন টাইটান্স দলের মালিক রায়হান এইচ খান, ম্যানেজার সি এন আব্দুলা আরিফ জুনু ও পিংকু সরকার; রক এন রোল স্ট্রাইকারস দলের মালিক প্রবাসী মুমিত হাসান, টিম ম্যানেজার রথি দাশ ও ক্যাপ্টেন লালন আহমেদ; এবং এফ অ্যান্ড এস রিদম স্কোয়াডের মালিক এফকে ফয়সাল ও সজল দেব নাথ, টিম ম্যানেজার সাইদ মেহেদি সাদি ও ক্যাপ্টেন সুদিপ্ত দেব।
টিম মালিকদের পক্ষে বক্তব্য রাখেন ভোকালস কিংস এর রিপন দে।

আয়োজকরা জানান, ড্রাফটের মাধ্যমে প্রতিটি দলের মধ্যে সমতা ও প্রতিযোগিতামূলক ক্ষমতা বজায় রাখা হয়েছে। এতে আসন্ন টুর্নামেন্ট আরও উত্তেজনাপূর্ণ ও দর্শকপ্রিয় হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। উপস্থিত খেলোয়াড়রা জানান, অনুষ্ঠানটি সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে এবং মাঠে ভালো পারফরম্যান্স দেখানোর জন্য নতুন উদ্দীপনা জাগিয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট