1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেকারত্ব সমাজের বিষফোঁড়া -মুহাম্মদ মুহিউদ্দীন ইবনে মোস্তাফিজ সুরধ্বনি মিউজিক একাডেমি’র শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান সম্পন্ন। কবিতাঃ অপেক্ষার নীল কাব্য  -মোঃ ফেরদাউস আলম  হালিশহরে মনির আহাম্মদ ফাউন্ডেশনের উদ্যোগে হাফেজ শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ জাতীয় ছাত্রশক্তির সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন। ত্রিতরঙ্গ আবৃত্তি দলের “চিরদিনের সখা” অনুষ্ঠান সম্পন্ন মা দিবসে শিশুদের প্রাণবন্ত আয়োজনে মুখর ফ্লোরেট প্লে স্কুল এন্ড ডে কেয়ার আকবরশাহে হত্যাচেষ্টা মামলা, আতঙ্কে এলাকাবাসী গ্রেফতার একজন চট্টগ্রামে ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর বৈশাখী কনসার্ট: সুরের মূর্ছনায় মাতল বন্দরনগরী পটিয়া, চট্টগ্রাম জুড়ে প্রতিদিন চলছে জমজমাট মেজবানী ও ওরশ বিরানী।

জামেয়া কামিল মাদরাসায় যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত

  • সময় বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১৩৬ পঠিত

মুহাম্মদ বোরহান উদ্দিনঃ

স্বাধীনতা অর্জনে বিশ্বের কোন জাতি এত ত্যাগ স্বীকার করেনি

আজ ২৬ মার্চ ২০২৬ খ্রি. বৃহস্পতিবার সকাল ১০ টায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা মিলনায়তনে আলোচনা সভা, দু‘আ মাহফিল জামেয়ার অধ্যক্ষ কাজী আব্দুল আলীম রেজভী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ইংরেজি প্রভাষক মুহাম্মদ মাহবুবুর রহমান সাহেবের সঞ্চালনায় বক্তব্য রাখেন আরবি প্রভাষক হাফেজ মাওলানা আনিসুজ্জমান, প্রভাষক মাওলানা মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, মুফাচ্ছির মাওলানা মুহাম্মদ এয়াকুব হোসাইন, ইংরেজি প্রভাষক মুহাম্মদ আহসান হাবীব, সিনিয়র শিক্ষক মুহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ । উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ড. এ টি এম লিয়াকত আলী, ফকিহ মাওলানা মুহাম্মদ কামাল উদ্দীন আযহারী, সহকারী অধ্যাপক মাওলানা গোলাম মোস্তফা মুহাম্মদ নূরুন্নবী, প্রভাষক মাওলানা মুহাম্মদ এমরান হোছাইন, প্রভাষক মুহাম্মদ মঈনুল ইসলাম, সিনিয়র শিক্ষক মুহাম্মদ আবু তাহের, সহকারী শিক্ষক মুহাম্মদ আবদুর রাজ্জাক, মাওলানা মুহাম্মদ আতাউর রহমান প্রমুখ। আলোচকরা বলেন বিশ্বের কোনো জাতি স্বাধীনতা অর্জনের জন্য এত ত্যাগ স্বীকার করেনি। স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার। যা কুরআন-সুন্নাহ্ সমর্থিত। জাতির স্বাধীনতা ও মুক্তির দিবস উদ্যাপন আল্লাহ শোকরিয়া জ্ঞাপনের অংশ। স্বাধীনতার জন্য যারা প্রাণ বিসর্জন ও নানাভাবে ত্যাগ স্বীকার করেছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানানো দেশবাসীর নৈতিক দায়িত্ব।
আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ তারেকুল ইসলাম দ্বারা পরিচালিত মিলাদ-কিয়াম শেষে মহান স্বাধীনতাযুদ্ধে আত্মদানকারী শহীদদের রূহের মাগফিরাত কামনা করে দু‘আ ও মুনাজাত করেন অধ্যক্ষ কাজী আব্দুল আলীম রেজভী।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট