1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
লায়ন্স জেলা ৩১৫-‌বি৪ এর ক্লাব অ‌ফিসার্স স্কু‌লিং প্রোগ্রাম ‌সমাপ্ত আল বিরুনী এডুকেশন জোনে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ পাহাড়তলী নোয়াপাড়া সমাজ, মাদক ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুশিয়ারি  চট্টগ্রামের ৬৮ কারিগরি প্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন বাতিল হতে চলছে শ্রীপুরে এসএসসি ব্যাচ ৯৪ বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত। আব্দুল মাবুদ সওঃ রোড দোকান মালিক সমবায় সমিতি লিঃ কার্যকরী পরিষদের সাধারণ সভা সম্পন্ন পটিয়ায় হাজী আবদুস সাত্তার ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত। চট্টগ্রামে মৌসুমি ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি চাটগাঁইয়া নওজোয়ান-এর জমকালো ‘ফ্যামিলি নাইট’ অনুষ্ঠিত ঢাকায় CLUB 94 BD এর উদ্যোগে আরিফ জামানের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

কবিতাঃ অপেক্ষার নীল কাব্য  -মোঃ ফেরদাউস আলম 

  • সময় মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৬৩ পঠিত

অপেক্ষার নীল কাব্য

-মোঃ ফেরদাউস আলম

এখনো ভাবতে ভালো লাগে সেই
হারানো দিনগুলো
ভাবনার ক্যানভাসে এঁকে রাখি
সব প্রিয় স্মৃতি গুলো।
কি নামে ডাকবে আমায় ভাবতেই
ভাবতেই সময় হলো পার
একটি দশক পেরিয়ে গেল কাটলো
না অপেক্ষার ঘোর।
তুমিই বলেছিলে দেখো বাকি
দিনগুলো কেটে যাবে এভাবেই
আমি আজও পথ চেয়ে আছি
ঠিক সেভাবেই।
শুনে আমি হেসেছিলাম, শব্দের
অভাবেও তুমি কি পড়ো?
অথচ তুমিই তো শ্রাবণধারার মতো
শব্দ ঝরাতে পারো।
তোমার কন্ঠে ঝরে রাশি রাশি
শিউলি আর বকুল
অনুপম সে অমিয় সুধা যেন
সত্যিই অনিন্দ্য অতুল।
ভালো লাগার সেই প্রিয় আঙিনায়
যখনি দেই উঁকি
দৃষ্টির দীর্ঘশ্বাসে ছলছল চোখে
কষ্টের হাহাকার দেখি।
মনের জানালায় আজও সন্তপণে
উঁকি মারে দুর্বলতা
কল্পলোকে বসে আজও কি খোঁজ
সেই নাম – সেই নীরবতা

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট