1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
সানজিয়েকুন ও স্নায়ুর শর্টসার্কিট -অভিলাষ মাহমুদ বেঁধে পেটালে তুইও সহ্য করবি -লায়ন মোঃ আবু ছালেহ্ পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদ্রাসায় বর্ণাঢ্য আয়োজনে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন জননেতা আতাউর রহমান খান কায়সার আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা লোহাগাড়ার ক্যান্সার আক্রান্ত নারীকে লোহাগাড়া সমিতি-চট্টগ্রামের আর্থিক সহায়তা প্রদান বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত উৎফল বড়ুয়া সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীলঙ্কা চ্যাপ্টারের কমিটি গঠন ও ম্যাগাজিন মোড়ক উন্মোচন অনুষ্ঠিত প্রত্যয়ের “অন্তর মম বিকশিত করো” ১৩ তম পর্ব অনুষ্ঠিত  রজভীয়া নূরীয়া কমিটি বাংলাদেশের পটিয়া উপজেলা ও পৌরসভার উপদেষ্টা কমিটি গঠন ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফে ৪ দিনব্যাপী যিকরে মিলাদুন্নাবী (সা.) সেমিনার সম্পন্ন

কবিতা: মরণ নেশার নীল দংশন -শেহজাদ আউয়াল

  • সময় বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ২৫১ পঠিত

মরণ নেশার নীল দংশন
-শেহজাদ আউয়াল

রাতের আঁধারে চুপিচুপি আসে মরণ নেশার হাত,
স্বপ্নগুলো ধুলোয় মেশে, আঁধার হয় প্রভাত।
একটু সুখের মিথ্যে টানে হারায় সোনার দেহ,
অন্ধকারে তলিয়ে গেলে পাশে থাকে না কেহ।

মায়ের চোখের নোনা জল আর বাবার দীর্ঘশ্বাস,
মাদক কেবল কেড়ে নেয় সাজানো সুখের বাস।
যে হাতে গড়ার কথা ছিল আগামীর সুন্দর দিন,
সেই হাত আজ কাঁপছে বিষে, জীবনটা রঙহীন।

ক্ষয়ে যাচ্ছে মেরুদণ্ড, মগজে বিষের বাস,
ক্ষণিকের ওই রঙিন নেশা আসলে সর্বনাশ।
জীবন মানেই যুদ্ধ বন্ধু, পালিয়ে যাওয়া নয়,
মাদক জয়ের নেশায় থেকো, কোরো না জীবন ক্ষয়।

ফিরে এসো আলোর পথে, ফেরো আপন ঘরে,
নতুন দিনে নতুন সূর্য তোমার অপেক্ষায় তরে।
মাদককে আজ জানিয়ে ‘না’, শক্ত করো হাত,
আলোকিত এক সকাল আনুক সুদিনের সোপান

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট