
ভাদ্র আশ্বিনের দেশে
স্বর্ণা তালুকদার
ভাদ্র এলো রোদের তেজে, তালের পিঠা বানায় বাসায় বসে
পুকুর ঘাটে বকের সারি, মাছ ধরে খায় নাচে।
আকাশ জুড়ে সাদা মেঘের, দেয় ভেলা,
কাশফুলেরা দোলা
আশ্বিনে মা আসছে ঘরে, শিউলি ফোটে ভোরে,
শিশির ভেজা ঘাসের আগায়, মুক্তো ঝরে পড়ে।
ঢাকের তালে কাঁপে পাড়া, বাজে কাঁসর ঘণ্টা,
নতুন জামার গন্ধে খুশি, ছোট খোকার মনটা।
ভাদ্রে খালে জল থইথই, আশ্বিনে যায় কমে,
ধানখেতে সবুজ চাদর, সোনার স্বপ্ন জমে।
ভাদ্র আশ্বিন যেন, আনন্দ রবে
Leave a Reply