1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং-এর উদ্যোগে ১ম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত সিসিএম আই শ্রোতার আসরে প্রয়াত তবলা শিল্পী প্রদীপ নন্দীকে স্মরণ। পটিয়া আলমদার পাড়ায় মাইজভান্ডারী হক কমিটির উদ্যোগে তিন কন্যার বিয়েতে আর্থিক অনুদান। ২৫ বছর ধরে কলা বিক্রি করে পরিবারের হাল ধরেছেন পটিয়ার প্রতিবন্ধি নাছির। আনোয়ারার চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি পটিয়ায় গ্রেফতার। পটিয়ার খরনায় বাড়ির ছাদে আঙ্গুর ও ডালিম চাষে সফলতা এম আজিজের। পাওনা টাকার লিখিত স্ট্যাম্প হাতিয়ে নিতেই আনোয়ারায় মা-মেয়ে হত্যাঃ অভিযোগ গৃহকর্তার আমরা কি সত্যিই আমাদের ঘরে থাকি? -মুনিরা ইউসুফ মেমী পানিতে ডুবে মৃত্যু কারও কাম্য নয় -লায়ন মোঃ আবু ছালেহ্ রেমিট্যান্সের প্রশংসা দেশের অর্থনীতির নীরব নায়ক প্রবাসীরা আজ কতটা নিরাপদ? মোস্তানছিরুল হক চৌধুরী

ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং-এর উদ্যোগে ১ম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

  • সময় সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৩৩ পঠিত

 

প্রেস বিজ্ঞপ্তি ::

চট্টগ্রাম বন্দরনগরীর পূর্ব নাসিরাবাদস্থ ২নং গেইটে অবস্থিত ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং-এর আয়োজনে বিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ১ম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ। অধ্যক্ষ আসাদ আদিল এর সভাপতিত্বে এবং আরবি বিভাগের কো-অর্ডিনেটর সাজ্জাদ হোসাইন এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন একাডেমিক কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মানজারে খোরশেদ আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কুল পরিচালনা পরিষদের সদস্য ডাঃ আবদুল্লাহ খান।

অতিথিবৃন্দ শিক্ষার্থীদের ফলাফল পর্যালোচনা করে শিক্ষার গুণগত মান উন্নয়নে নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলাবোধ এবং অভিভাবক-শিক্ষক সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য নিশ্চিত করতে ধারাবাহিক প্রস্তুতি, নৈতিক মূল্যবোধের চর্চা এবং সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ১ম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় এবং কৃতী শিক্ষার্থীদের উৎসাহ ও অভিনন্দন জানানো হয়। একইসঙ্গে শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতি, উন্নয়নের ক্ষেত্র এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে প্রাণবন্ত ও গঠনমূলক মতবিনিময় অনুষ্ঠিত হয়। অভিভাবকবৃন্দ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও সামগ্রিক ব্যবস্থাপনা সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল হিজবুন নাহার, সিনিয়র সেকশন কো-অর্ডিনেটর ফাহমিদা কাউনাইন, মিডল সেকশন কো-অর্ডিনেটর ইসমাত জাহান, জুনিয়র সেকশন কো-অর্ডিনেটর নার্গিস আক্তার, আতিয়া রহমানি, দেলোয়ার হোসেন, শহিদুল্লাহ তাহসিন,ফারিহা ফারনাজ ও রোখসানা খানমসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও সম্মানিত অভিভাবকবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট