1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
মুহাম্মদ ইউনূস সরকার তরুণদের ভুল পথে গাইড করেছে। ক্ষমতার লোভটাই তাদেরকে শিখিয়ে দিয়েছে। রাজনীতিতে বিশ্বাস-অবিশ্বাস -মহিউদ্দীন কাদের চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যানে যুক্ত হচ্ছে নতুন পাঁচ উপজেলা মায়ের বিরুদ্ধে সন্তান বিক্রির অভিযোগ, উদ্ধার করল পুলিশ এই সরকারের মন্ত্রিসভায় পাহাড়ের কোনো প্রতিনিধিত্ব নেই: নাহিদ ইসলাম । ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গান – নৃত্য- আবৃত্তি কথামালায় বিদ্যার্থী পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন। চার তলার বেলকনি থেকে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হৃদয়ের ডাকের উদ্যোগে কর্ণফুলীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত সংগঠক প্রদীপ কুমার বড়ুয়া আনন্দ’র আমেরিকা গমন

পটিয়ায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত।

  • সময় শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ১২৩ পঠিত

পটিয়া প্রতিনিধি।

পটিয়ায় শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি চর্চায় অগ্রণী সংগঠন প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির ১৬ বছর পদার্পন উপলক্ষে গুণীজন সংবর্ধনা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৯ জুন শুক্রবার পটিয়া কর্নফুলী কমিনিউটি সেন্টারে সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি দীর্ঘ ১৬ বছর ধরে পটিয়ার শিক্ষা ও সংস্কৃতি অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ, সাহিত্যচর্চা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সংগঠনটি নিরলসভাবে কাজ করছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রেখে নতুন প্রজন্মকে মানবিক ও আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তুলতে সংগঠনটির ভূমিকা আরও জোরদার হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক, সমাজসেবক, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় শিক্ষা ও সংস্কৃতি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কয়েকজন গুণীজনকে সংবর্ধনা প্রদান করা হয়।
পরে একাডেমির শিক্ষার্থী ও শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশনায় উপস্থিত দর্শক-শ্রোতারা মুগ্ধ হন।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষার্থী এবং সংস্কৃতিপ্রেমী বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনকে ঘিরে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট