1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনামঃ
আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের ঝটিকা পরিদর্শন চন্দনাইশের সাতবাড়িয়ায় আহলে বাইতে রাসূল (দ:)’র স্মরণে সুলতানে কারবালা মাহফিল ২৫ ও ২৬ জুন কারাবন্দি পটিয়ার সাবেক মেয়র আইয়ুব বাবুলের মায়ের ইন্তেকাল, প্যারোলে মুক্তির আবেদন। এলইডি স্কিন উপহার সিআইপি হাজী আবুল বশরের। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিশ্বকাপ ফুটবল উন্মাদনা। পটিয়ার উন্নয়নের দাবি সংসদে উত্থাপন করে প্রশংসায় ভাসছেন এমপি এনামুল হক। আন্দোলন সংগ্রামের দল আওয়ামী লীগ কঠিন পরিস্থিতির মধ্যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে -তসলিম উদ্দীন রানা ঘাসিয়ার পাড়া মডেল মহল্লা কমিটির কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন বিশ্ববন্ধু ৯৪ পরিবারের প্রতিষ্ঠাতা এস এম তোফাজ্জল হোসেনের জন্মদিন পালিত হালদা, খাদ্যনিরাপত্তা ও আমাদের নৈতিক সংকট -মোহাম্মদ আনাস প্রতি শুক্রবার অসহায় দিনমুজুরদের একবেলা খাবার খাওয়ান পটিয়ার নুরুল আলম সওদাগর।

আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের ঝটিকা পরিদর্শন

  • সময় সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৪০ পঠিত

 

মুহাম্মদ বোরহান উদ্দিন, চট্টগ্রাম

মাদ্রাসা শিক্ষার গুণগত মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ড(AEMB)- এর একটি প্রতিনিধি দল আজ ২২ জুন ২০২৬ ইং, চট্টগ্রাম রাঙ্গুনিয়ায় দুটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

সোমবার সকালে প্রতিনিধি দল রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা তৈয়বিয়া অদুদিয়া সুন্নিয়া মাদ্রাসা পরিদর্শন করেন। সকাল ৯:৪৫ মিনিটে মাদ্রাসায় পৌঁছে তাঁরা শ্রেণিকক্ষ, ডাইনিং হল, আবাসিক পরিবেশ এবং মাদ্রাসা প্রাঙ্গণের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত বিষয়সমূহ পর্যালোচনা করা হয়। পরিষ্কার-পরিচ্ছন্নতার মান আরও উন্নত করার জন্য অধ্যক্ষকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। একই সঙ্গে মাদ্রাসার পাঠদান কার্যক্রমকে জামেয়ার আদলে অধিকতর কার্যকর ও সুশৃঙ্খল করার লক্ষ্যে আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ড কর্তৃক নির্দেশিত একাডেমিক সময়সূচি যথাযথভাবে অনুসরণের নির্দেশনা প্রদান করা হয়।

পরবর্তীতে সকাল ১১:০০ ঘটিকায় প্রতিনিধি দল তাহেরিয়া ছবেরিয়া আবুল হাশেম সুন্নিয়া মাদ্রাসা পরিদর্শন করেন। এ সময় প্রতিষ্ঠানের কয়েকটি শূন্য পদের জন্য নিয়োগ পরীক্ষা গ্রহণ করা হয়।পরিদর্শনকালে শ্রেণি কার্যক্রম, শিক্ষাদান পদ্ধতি এবং নির্ধারিত সময়সূচি অনুসরণের বিষয়টি সন্তোষজনক বলে বিবেচিত হয়।

উভয় প্রতিষ্ঠানে প্রশাসনিক কার্যক্রম, হিসাব ব্যবস্থাপনা এবং আর্থিক কর্মকাণ্ড পর্যালোচনা করে আর্থিক শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও সুদৃঢ় করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুনির্দিষ্ট দিকনির্দেশনা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।

পরিদর্শন ও মূল্যায়ন কার্যক্রমে উপস্থিত ছিলেন- প্রফেসর ড. নূ. ক. ম আকবর হোসেন, চেয়ারম্যান, আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ড;- মুফতি আল্লামা সৈয়দ অছিয়র রহমান, সদস্য, আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ড; প্রফেসর মুহাম্মদ গোফরান, যুগ্ম সচিব, আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ড।

আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের পক্ষ থেকে জানানো হয় যে, আওতাধীন সকল মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়ন, সুশাসন, আধুনিক ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন পরিবেশ এবং জবাবদিহিমূলক প্রশাসনিক সংস্কৃতি প্রতিষ্ঠার লক্ষ্যে এ ধরনের পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট