1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফতেয়াবাদ মহাকালী বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ। আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের ঝটিকা পরিদর্শন চন্দনাইশের সাতবাড়িয়ায় আহলে বাইতে রাসূল (দ:)’র স্মরণে সুলতানে কারবালা মাহফিল ২৫ ও ২৬ জুন কারাবন্দি পটিয়ার সাবেক মেয়র আইয়ুব বাবুলের মায়ের ইন্তেকাল, প্যারোলে মুক্তির আবেদন। এলইডি স্কিন উপহার সিআইপি হাজী আবুল বশরের। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিশ্বকাপ ফুটবল উন্মাদনা। পটিয়ার উন্নয়নের দাবি সংসদে উত্থাপন করে প্রশংসায় ভাসছেন এমপি এনামুল হক। আন্দোলন সংগ্রামের দল আওয়ামী লীগ কঠিন পরিস্থিতির মধ্যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে -তসলিম উদ্দীন রানা ঘাসিয়ার পাড়া মডেল মহল্লা কমিটির কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন বিশ্ববন্ধু ৯৪ পরিবারের প্রতিষ্ঠাতা এস এম তোফাজ্জল হোসেনের জন্মদিন পালিত হালদা, খাদ্যনিরাপত্তা ও আমাদের নৈতিক সংকট -মোহাম্মদ আনাস

ফতেয়াবাদ মহাকালী বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ।

  • সময় সোমবার, ২২ জুন, ২০২৬
  • ২৩ পঠিত

 

অরুণ নাথ :

হাটহাজারী উপজেলাস্হ ফতেয়াবাদ মহাকালী বালিকা উচ্চ বিদ্যালয়ে ২২ জুন সোমবার সকাল ১১ টায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এস এস সি ২০২৭ সালে পরীক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে। এতে শিক্ষক মো: ইমাম হাসান উদ্দীন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনিল কুমার দে, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিজন বিহারী নাথ, সিনিয়র শিক্ষক জগন্নাথ দাশ,স্বাতী রানী শীল, সাকী দেব ও লিটন কুমার শীল অভিভাবক সদস্য সংস্কৃতি কর্মী সাংবাদিক অরুণ নাথ। আলোচনা সভায় সিনিয়র শিক্ষক
জগন্নাথ দাশ বলেন নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থেকে শিক্ষার্থীদের পাঠদানে মনোনিবেশ করতে হবে। শিক্ষিকা স্বাতী রানী শীল বলেন ক্লাসে শতভাগ উপস্থিতি চাই এবং অভিভাবকদের সহযোগিতা কামনা করেন। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিজন বিহারী নাথ বলেন বিদ্যালয়ে পাঠ উন্নয়ন ও পরামর্শের জন্য অভিযোগ বক্স বসানো হবে শিক্ষার্থী ও অভিভাবকদের যে কোন সমস্যা লিখিত ভাবে জমা দেওয়ার অনুরোধ করেন। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে যাচ্ছে কিনা, পড়ালেখা মনোনিবেশ করছে কিনা তদারকি করবেন এবং মোবাইল ফোন থেকে দুরে রাখার অনুরোধ করেন। সাংবাদিক অরুণ নাথ বলেন শিক্ষক – শিক্ষার্থী -অভিভাবকদের সমন্বয়ে আজকে সুন্দর একটা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্মানিত শিক্ষক – শিক্ষিকা মণ্ডলীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং বিগত দিনের মত বিদ্যালয়ের সুনাম বয়ে আনবে উল্লেখ করেন। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন জয়িতা দেবী ও শ্রেয়া দাশ। সভাপতির সমাপনী বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার দে বলেন ২০২৭ সালে এস এস সি পরীক্ষার্থীদের থেকে মডেল টেষ্ট পরীক্ষার ফলাফল বিবেচনা করে আজকে অভিভাবক সমাবেশ করে শিক্ষার্থীদের দূর্বল বিষয় গুলোর প্রতি কড়া নজর রাখার অনুরোধ করেন। মূল্যবান সময় টুকু কাজে লাগিয়ে সাফল্য অর্জন করতে পারে। তিনি আরো উল্লেখ করেন অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা গত বছর জুনিয়র মেধা বৃত্তি পরীক্ষায় ভালো ফলাফল করেন। বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষিকাদের সমণ্বয়ে সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন যে কয়েক মাস সময় আছে পড়ালেখায় মননিবেশ করলে ভালো ফলাফল করা সম্ভব। শিক্ষার্থীদের যে কোন সমস্যায় পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট