1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
জীবন্ত শিশুর মাথায় ছাদ নেই, অথচ রাষ্ট্রের কোটি টাকা ইট পাথরের স্থাপনায় — এ কেমন অগ্রাধিকার? তীব্র গরমে চা শ্রমিকদের পাশে ইস্পাহানী’র জেরিন চা বাগান ব্যবস্থাপক ইত্তেফাকুল হুফফাজ চট্টগ্রাম বাংলাদেশের দিনব্যাপী প্রশিক্ষণ ও দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত  হারুয়ালছড়ি হাজারখীলে বেড়িসহ খালে বিলীন হওয়ার পথে সড়ক, বড় দুর্ঘটনার শঙ্কা চট্টগ্রামে ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও  HSC এর পর দ্বিধাদ্বন্দ্ব: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় নাকি Study Abroad? চট্টগ্রামে ‘Talent Hunt 2026’:১০০-এর অধিক যুবকের কারিগরি প্রশিক্ষণে এনরোলমেন্ট ও প্রশিক্ষণ শেষে চাকরির উদ্যোগ শিমুল বড়ুয়ার জীবন বাঁচাতে এগিয়ে আসার আহ্বান চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন পটিয়ার সন্তান সাজ্জাদ হোসেন মৃত্যুঞ্জয়ী মৌলভী সৈয়দ শুধু বীরের নাম নয় ইতিহাস- তসলিম উদ্দীন রানা

ইত্তেফাকুল হুফফাজ চট্টগ্রাম বাংলাদেশের দিনব্যাপী প্রশিক্ষণ ও দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত 

  • সময় বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ২৬ পঠিত

প্রেস বিজ্ঞপ্তি :: চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রশিদ সভাপতিত্বে, সেক্রেটারি হাফেজ মাওলানা জামাল উদ্দিন তাওহীদ এর সঞ্চালনায় ১২ আগস্ট ২০২৬ বুধবার অনুষ্ঠিত হয় । কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. হুমায়ুন কবির খালভী।

প্রশিক্ষণ প্রদান করেন আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার ক্বেরাত বিভাগের প্রধান ক্বারী মাওলানা আহমদুল হক ও ইছাপুর ফয়জিয়া তাজবিদুল কুরআন  মাদরাসার ক্বেরাত বিভাগীয় প্রধান ক্বারী মাওলানা ইসহাক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মুহাম্মদ নেছারুল হক ও হাফেজ মাওলানা আমানত উল্লাহ। এছাড়া ইত্তেফাকুল হুফফাজ চট্টগ্রাম বাংলাদেশের বিভিন্ন থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ের দায়িত্বশীলরা কর্মশালায় অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, এদেশের মানুষ কুরআনকে ভালোবাসে। সম্মান অর্জনে ৭০ বছর লাগলেও তা হারাতে এক মিনিটই যথেষ্ট। তিনি ইত্তেফাকুল হুফফাজ চট্টগ্রাম বাংলাদেশের উত্তরোত্তর সাফল্য ও কল্যাণ কামনা করেন। একই সঙ্গে দেশের অন্যান্য কুরআনভিত্তিক সংগঠনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, সংগঠনের সংবিধান মেনে কার্যক্রম পরিচালনা এবং হিসাব-নিকাশে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংগঠনের সঙ্গে উপদেষ্টা হিসেবে কাজ করার আশাবাদও ব্যক্ত করেন।

কর্মশালায় দায়িত্বশীলদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, দায়িত্বশীলতার বিকাশ এবং দ্বীনি খেদমতকে আরও সুসংগঠিত ও গতিশীল করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। পরে দেশ, জাতি ও উম্মাহর কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে দিনব্যাপী কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট