1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
মানবিক সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের আহ্বান আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের নাগরিক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত ১১ বছরে মাহফুজা, ৯ বছরে ইসরার-শৈশবেই পবিত্র কুরআন হিফজ সম্পন্ন নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা, তৃণমূল প্রেস সোসাইটির নিন্দা মাল্টিপল ডিস্ট্রিক্টের জয়েন্ট ট্রেজারার নির্বাচিত হওয়ায় লিও অভি আলম তুহিনকে সংবর্ধনা সম্প্রীতির বার্তা নিয়ে জে এম সেন হল পূজা মণ্ডপে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে লায়ন্স ও লিও ক্লাব ক্লাসিকের শিক্ষা, খাদ্য ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ প্রকৌশলী আব্দুর রশিদ আহবায়ক, এডভোকেট আরমান আজাদ সদস্য সচিব; পটিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন পটিয়ায় কাজ করতে গিয়ে পড়ে আহত কিশোরের মৃত্যু, শোকের ছায়া পরিবারে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন প্রয়াস চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে সায়েন্স ফেয়ার অনুষ্ঠিত

১১ বছরে মাহফুজা, ৯ বছরে ইসরার-শৈশবেই পবিত্র কুরআন হিফজ সম্পন্ন

  • সময় শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৩২ পঠিত

 

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম নগরীর পূর্ব নাসিরাবাদে অবস্থিত উম্মুলক্বোরা মহিলা একাডেমির দুই খুদে শিক্ষার্থী মাহফুজা আক্তার (১১) ও ইসরার জাহিন (৯) পবিত্র কুরআনুল কারিম হিফজ সম্পন্ন করেছে। এই গৌরবময় অর্জন উপলক্ষে সম্প্রতি প্রতিষ্ঠানে একটি হিফজ সমাপনী ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। একই অনুষ্ঠানে একাডেমির মাসিক মেধাতালিকায় স্থান অর্জনকারী এবং শতভাগ উপস্থিত থাকা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। খুদে হাফেজ ও হাফেজার এই সাফল্যে শিক্ষক, অভিভাবক ও প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের মাঝে এক আনন্দঘন ও বরকতময় পরিবেশের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কসমোপলিটন আবাসিক এলাকার রোড-১-এ প্রতিষ্ঠানের নিজস্ব হলরুমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাওলানা আনাস ছোলতানী। সভাপতিত্ব করেন একাডেমির প্রধান পরিচালক মাওলানা শাইখ আখতার হোছাইন (হাফিজাহুল্লাহ)। অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাহী পরিচালক মুফতি আবু বকর সিদ্দিক তানভীর।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, দীর্ঘ ২৬ বছর ধরে উম্মুলক্বোরা মহিলা একাডেমি দ্বীনি ও ইসলামী শিক্ষার প্রসারে কাজ করছে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র কুরআন হিফজ করার পাশাপাশি এর শিক্ষা ও আদর্শ দৈনন্দিন জীবনে বাস্তবায়ন করা জরুরি। শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকা গুরুত্বপূর্ণ।

দুই শিক্ষার্থীর অভিভাবকেরা তাঁদের সন্তানদের এ অর্জনে মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন এবং শিক্ষকদের আন্তরিকতা, পরিশ্রম ও অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় ইসরার জাহিনের অভিভাবক শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

অনুষ্ঠানের শেষপর্বে দুই শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ, পরিবার ও প্রতিষ্ঠানের কল্যাণ কামনা করে প্রধান অতিথি মাওলানা আনাস ছোলতানীর বিশেষ দোয়া ও মোনাজাতে সমাপ্তি হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট