1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ

কর্ণফুলী ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

  • সময় রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ২৭ পঠিত

 

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় একটি ভাড়া বাসা থেকে মো. হাসান (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বিয়ের মাত্র চার মাসের মাথায় তাঁর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নানা গুঞ্জন ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খোয়াজনগর এলাকার আফসার কলোনির একটি ভাড়া বাসা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মো. হাসান আনোয়ারা উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের বরুমছড়া এলাকার মো. সেলিম ও ছকিনা বেগমের সন্তান। পেশায় মাছ ব্যবসায়ী হাসান গত পাঁচ মাস ধরে পরিবার নিয়ে খোয়াজনগর এলাকার উক্ত ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় চার মাস আগে শেফালী বেগমের সঙ্গে হাসানের বিবাহসম্পন্ন হয়। ঘটনার আগের রাতে দম্পতির মধ্যে মনোমালিন্য ও পারিবারিক বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে স্ত্রী বাসা থেকে বেরিয়ে যান। পরবর্তীতে রোববার বিকেলে ঘরের ভেতর হাসানের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে ভেতর থেকে মরদেহ উদ্ধার করে। এ সময় পরিবারের অন্য সদস্যরা বাসায় উপস্থিত ছিলেন না।

ঘটনাটি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত ও ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট